Duster Hybrid Launch : বদলে যাবে ভারতের এসইউভি বাজারের চিত্র। এবার বড় SUV-তেও ভাল মাইলেজ দিতে চলেছে রেনোঁ ডাস্টার হাইব্রিড। খুব শীঘ্রই ভারতের বাজারে এন্ট্রি নিতে চলেছে এই ৪মিটারের অল হুইল ড্রাইভ। কোম্পানি ২৫ কিমি মাইলেজের কথা বললেও বাস্তবে এই গাড়ি ২০-র বেশি মাইলেজ দেবে মনে করছে ভারতীয় কার বিক্রেতারা।
কবে আসছে এই গাড়ি ?
অনেকদিন ধরেই ডাস্টারের এই হাইব্রিড সংস্করণ আসবে বলে চর্চা চলছিল। আগামী ১৭ অক্টোবর ভারতের বাজারে আসতে চলেছে এই গাড়ি। কোম্পানি এতে টার্বো পেট্রোল ইঞ্জিন আগেই দিয়েছিল। এবার এতে পাবেন ১.৮ লিটারের পেট্রোলল ইঞ্জিনের পাশাপাশি দুটি ইলেকট্রিক মোটরস। যাতে দেওয়া থাকবে ১.৪ কিলোওয়াট ব্যাটারি প্যাক। যা ১৬০ বিএইচপি শক্তি উৎপন্ন করবে,পাশাপাশি ফুল ট্যাঙ্কে আপনি পাবেন ১০০০ কিলোমিটারের রেঞ্জ।
কত মাইলেজ পেতে পারেন আপনি ?
কোম্পানি দাবি করতেই পারে, এতে আপনি ২৫ কিমি মাইলেজ পাবেন। তবে বাস্তবে রাস্তায় আপনি হয়তো ২০ কিলোমিটারের বেশি মাইলেজ পেতেই পারেন। এই বিভাগের অন্য গাড়িগুলির সঙ্গে তুলনা করলে এতে আও শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে। যা সহজেই আরও আপনাকে বেশি ভাল পারফরম্যান্স দিতে পারে। কারণ, এতে রয়েছে আরও বড় ব্যাটারি প্যাক।
কত দাম হতে পারে এই হাইব্রিড সংস্করণের ?
বর্তমানে এই ফোর মিটারের বিভাগে ডাস্টার হাইব্রিডের সবথেকে বড় প্রতিযোগী টয়োটা হাইরাইডার। এখন ডাস্টারের জেনারেল মডেলের দাম ১৯ লাখ টাকার মধ্যে। হাইব্রিড মডেলকেও ১৮-২১ লাখ টাকার মধ্যে রাখেতে হবে রেঁনোকে। কারণ টয়োটা হাইরাডারের দামও এর মধ্যে রয়েছে। তাই কোনওভাবে ডাস্টার হাইব্রিডের দাম এই গণ্ডি পেরিয়ে গেলে সাধারণ ক্রেতার আগ্রহ বাড়ানো কঠিন হবে। এই বিষয়ে পুরো জানতে আপাতত ১৭ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
চিন্তা বাড়িয়ে টেকটনও
তবে ডাস্টারের ইতিমধ্যেই চিন্তা বাড়িয়েছে নিসান টেকটন। একই কোম্পানির উৎস হলেও ডাস্টারের পরিবর্তে অনেকই এখন নিসন টেকটনের দিকে যাচ্ছেন। কারণ, অবশ্যই এর ক্লিক লুক। যা ডাস্টারের রাফ লুকের থেকে অনেকটাই সহজ দেখায়। বিশেষ করে এর রং সাধারণ ক্রেতাদের অনেক বেশি আকৃষ্ট করেছে।
Car loan Information:
Calculate Car Loan EMI