Tata Aeris Launched: দারুণ রং, প্রিমিয়াম চেহারা নিয়ে বাজারে এল টাটার নতুন কমপ্য়াক্ট সেডান। দাম শুরু হচ্ছে ৫ লাখ ২৯ হাজার টাকা থেকে। তবে এবার আর টিগর নাম দেয়নি কোম্পানি। টাটার এই নতুন কমপ্যাক্ট সেডানের নাম দেওয়া হয়েছে এরিজ। 

Continues below advertisement

কবে থেকে ডেলিভারি পাওয়া যাবে গাড়ির ?শুক্রবার গাড়ি লঞ্চ হওয়ার পার থেকেই এর বুকিং শুরু করে দিয়েছে কোম্পানি। আপনি চাইলেই এখন এরিসের বুকিং করতে পারবেন। তবে আগামী ১১ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে এই গাড়ি ডেলিভারি। 

কোন ভ্য়ারিয়েন্টের কী দাম ?এরিসের পেট্রোল ম্যানুয়াল মডেলের দাম রাখা হয়েছে ৫ লাখ ২৯ হাজার টাকা। এর টপ ভেরিয়েন্টের দাম ৮ লাখ ১৯ হাজার টাকা রেখেছে কোম্পানি। এবার সিএনজিতে পাওয়া য়াবে এই গাড়ি। এর ম্যানুয়াল মডেলের দাম রাখা হয়েছে ৬ লাখ ২৯ হাজার টাকা। এর টপে ভেরিয়েন্টের দাম ৯.১৯ লাখ রেখেছে টাটা। স্মার্ট , পিওর, পিওর প্লাস, ক্রিয়েটিভ ও অ্যাকমপ্লিসড এই পাঁচ ভ্য়ারিয়েন্টে পাওয়া যাবে গাড়ি।

Continues below advertisement

কেমন ডিজাইন করেছে টাটাটিগরের থেকে এটি একেবারে আলাদা ডিজাইন হয়েছে। নতুন টিয়াগোর মতোই রাখা হয়েছে এর সামনের বনেট। আপনি একানে পাবেন স্লিম গ্লাস ব্ল্যাক গ্রিল। আয়তাকার এলইডি হেড ল্য়াম্প ছাড়াও নতুন বাম্পার ও এলইডি ফগ ল্য়াম্প। কমপ্যাক্ট সেডান হলেও এতে ৪১৯ লিটারের বুট স্পেস পাবেন আপনি। সবথেকে বড় বিষয়, মারুতি ডিজায়ারের থেকে ১ লাখ টাকা কম দাম হওয়ায় প্রতিযোগিতা হতেই পারে এই দুই কমপ্য়াক্ট সেডানে। 

কেবিন কেমন করেছে টাটাবাজেট কার হলেও এই গাড়িতে ফিচারের খামতি রাখেনি কোম্পানি। এখানে আপনি পাবেন ১০.২৫ ইঞ্চির টাচ স্ক্রিন, চারটি স্পিকারের অডিও সিস্টেম। এ চাড়াও রয়েছে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্য়াপল কার প্লে। এখানে বৈশিষ্টের মধ্য়ে আপনি পাবেন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, অটো ফোল্ডিং ORVM, পুশ বটন স্টার্ট স্টপ ছাড়াও আরও অনেক কিছু। এতে কোম্পানি আপনাকে দিচ্ছে ক্রুজ কন্ট্রোল ড্রাইভ মোড।

কতটা সুরক্ষিত এই গাড়ি ?এই গাড়ির সব ভ্য়ারিয়েন্টে পাবেন স্ট্যান্ডার্ড ৬টি করে এয়ারব্যাগ, যা যাত্রী সুরক্ষার ক্ষেত্রে আপনাকে নিরাপদ অনুভূতি দেবে। এ ছাড়াও রয়েছে থ্রি পেয়ন্ট সিট বেল্ট রিমাইন্ডার। রেয়ার পার্কিং সেন্সর, আইসোফিক্স স্ট্যান্ডার্ড হিসাবে সব ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে। টপ মডলে আপনি পাবেন ৩৬০ ডিগ্রি ড্যাসক্য়াম, ব্লাইন্ড ভিউ মনিটর, ESC, হিল হোল্ড অ্যাসিস্ট, TPMS, রেন সেন্সিং ওয়াইপারস। এই গাড়িতে ২০ টনের পাথর পেল এর সুরক্ষা পরীক্ষা করা হয়েছে।

কতটা শক্তিশালী এর ইঞ্জিন ?আগের মডেলের মতোই এতে দেওয়া হয়েছে ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন। এই পেট্রোল ইঞ্জিন দেয় ৮৬ হর্স পাওয়ার। যেখানে ডুয়াল সিলিন্ডার সিএনজি মডেলে আপনি পাবেন ৭৫ হর্স পাওয়ার। এই দুটি মডেলেই আপনি AMT গিয়ারবক্সের অপশন পাবেন। অনেক ফিচার থাকা সত্ত্বেও গাড়ির ইঞ্জিনে কোনও পরিবর্তন করা হয়নি।   

আরও পড়ুন : ৫০,০০০ টাকা বেতন হলেও কিনতে পারবেন মারুতি ভিক্টোরিস, মাসে কত কিস্তি পড়বে জানেন, রইল পুরো হিসেব

 


Car loan Information:

Calculate Car Loan EMI