Tata Nexon Cars:  ভারতীয় অটোমোবাইল বাজারে তাদের শক্তিশালী পারফরম্যান্সের নজির রেখেছে টাটা মোটরস। গত সেপ্টেম্বরেই টাটা নেক্সন ভারতের সর্বাধিক বিক্রিত গাড়ির তকমা পেয়েছে। এই সাফল্য দেখে কোম্পানি তাদের জনপ্রিয় এই এসইউভি (SUV)-তে 'অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম' (ADAS) প্রযুক্তি যোগ করেছে। এই নতুন বৈশিষ্ট্যের সুবাদে নেক্সন এখন আরও বেশি স্মার্ট, নিরাপদ ও গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

Continues below advertisement

ভারতের নিরাপদ এসইউভির তালিকায় সেরা গাড়ি

ভারতের গাড়ির নিরাপত্তা বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই টাটা নেক্সন। দেশে এটাই একমাত্র এসইউভি, যা GNCAP ও BNCAP উভয় সংস্থার কাছ থেকেই 5-star রেটিং পেয়েছে। এখন ADAS প্রযুক্তি সংযোজনে এর নিরাপত্তার লেভেল আরও এক ধাপ উন্নত হয়েছে। এই প্রযুক্তিতে 'অটোনোমাস ইমার্জেন্সি ব্রেকিং', 'ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিং', 'লেন কিপ অ্যাসিস্ট', 'লেন ডিপারচার ওয়ার্নিং', 'হাই বিম অ্যাসিস্ট' ও 'ট্রাফিক সাইন রিকগনিশন'-এর মতো অত্যাধুনিক বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে; যা রাস্তায় গাড়ি চালানোর সময় চালককে সতর্ক রাখে ও দুর্ঘটনা এড়াতে সহায়তা করে।

Continues below advertisement

নতুন মানদণ্ড তৈরি করেছে এই গাড়ি

টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার বিবেক শ্রীবাস্তব বলেছেন, “২০১৭ সালে বাজারে আসার পর থেকেই নেক্সন ডিজাইন, পারফরম্যান্স ও নিরাপত্তার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। সেপ্টেম্বর মাসে এর রেকর্ড পরিমাণ বিক্রি গ্রাহকদের আস্থারই প্রতিফলন। 'Red #Dark Edition' ও ADAS প্রযুক্তির সংযোজনের মাধ্যমে আমরা নেক্সন পোর্টফোলিওকে আরও উন্নত ও কার্যকর করে তুলছি।”

টাটা মোটরস Red Dark Edition বাজারে এনেছে

এই বিশেষ মাইলফলকটি উদযাপন করতে টাটা মোটরস 'Red #Dark Edition'-ও বাজারে এনেছে। এই সংস্করণটি পেট্রোল, ডিজেল এবং CNG—এই তিনটি পাওয়ারট্রেন বা ইঞ্জিনের বিকল্পেই পাওয়া যাচ্ছে। এর স্টার্টিং প্রাইস রাখা হয়েছে ১২.৪৪ লক্ষ টাকা। এর নজরকাড়া কালো ফিনিশ, লাল রঙের অ্যাকসেন্ট বা অলঙ্করণ, লাল রঙের লেদারেট সিট ও প্রিমিয়াম মানের ইন্টেরিয়র বা অন্দরসজ্জার সুবাদে, এই সংস্করণটি বিলাসিতা ও শৈলীর এক নিখুঁত সংমিশ্রণ হয়ে উঠেছে।

Tata Nexon-এর বৈশিষ্ট্যসমূহ :টাটা নেক্সনের প্রধান বৈশিষ্ট্যগুলি এক নজরে

নিরাপত্তায় সেরা : টাটা নেক্সন ভারতের একমাত্র এসইউভি যা GNCAP এবং BNCAP-উভয় সংস্থার কাছ থেকেই ফাইভ স্টার রেটিং অর্জন করেছে।

ADAS প্রযুক্তি : 'অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম' (ADAS)-এর মাধ্যমে গাড়ি চালানোর ক্ষেত্রে বেশি নিরাপদ অভিজ্ঞতা দেয়।

অটোনমাস এনার্জি ব্রেকিং (AEB): এতে এমন একটি বৈশিষ্ট্য রয়েছে, যা জরুরি পরিস্থিতিতে অটোমেটিক গাড়ির ব্রেক কষে দেয়।

ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিং (FCW): এতে সামনের গাড়ির সঙ্গে সংঘর্ষের ঝুঁকি দেখা এড়াতে একটি অডিও-ভিজ্যুয়াল বা সতর্কবার্তা দেওয়া হয়। 

লেন ডিপার্চার ওয়ার্নিং (LDW): এই গাড়ি রাস্তা ছেড়ে বা লেন থেকে সরে যাচ্ছে কি না, সেই বিষয়ে চালককে সতর্ক করে।

লেন কিপ অ্যাসিস্ট (LKA): গাড়িটিকে সঠিক লেনে ধরে রাখতে স্টিয়ারিংয়ে রয়েছে আলাদা নিয়ন্ত্রণ।

Red #Dark Edition: লাল রঙের ছোঁয়া ও গ্রানাইট ব্ল্যাক কেবিন ডিজাইনের এক নজরকাড়া রূপ।

কেবিনে কী রয়েছে : লাল রঙের লেদারেট ভেন্টিলেটেড সিট, ডায়মন্ড কুইল্টিং, লাল সেলাই ও প্রিমিয়াম মানের ফিনিশিং।

পেট্রোল , ডিজেল ও CNG তিনটি অপশনেই পাওয়া যায় গাড়ি। 

কত টাকা দাম এই গাডির : এই গাড়ির দাম শুরু ১২.৪৪ লক্ষ টাকা থেকে।

 


Car loan Information:

Calculate Car Loan EMI