Tata Cars : পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price) মূল্যবৃদ্ধির বাজারে টাটা নিয়ে এল টিয়াগো ইভি (Tata Tiago EV)। যা আপনার সাধ্যের মধ্যে সাধ পূরণ করতে পারে। এর বেস মডেলের দাম শুনলে হতবাক হবেন আপনি।

Continues below advertisement

টাটার এই ইভি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে

প্রতিদিনের যাতায়াতের জন্য যারা বাজাটের মধ্যে বেশ মাইলেজের গাড়ি খুঁজছেন, তাদের জন্য সেরা অবশন হতে পারে এই গাড়ি।  মানুষ এমন একটি গাড়ি খুঁজছেন যা পকেটের ওপর চাপ বাড়াবে না, আবার ফিচারের দিক থেকেও হবে সেরা। পেট্রোল ও ডিজেলের ক্রমাগত বাড়তে থাকা দামের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই পরিস্থিতিতে ইলেকট্রিক গাড়ি (EV) হয়ে উঠেছে সেরা বিকল্প।

Continues below advertisement

পেট্রোলের থেকে অনেক কম রানিং কস্ট

 ইভি-র রানিং কস্ট বা চালানোর খরচ পেট্রোল গাড়ির তুলনায় অনেক কম। আর এই বাজেটে ভারতের বাজারে অন্যতম জনপ্রিয় নাম টাটা টিয়াগো ইভি (Tata Tiago EV)। আপনি যদি এই দুর্দান্ত ইভি-টি বাড়ি নিয়ে আসতে চান, তবে একবারে পুরো টাকা দেওয়ার প্রয়োজন নেই। সামান্য ডাউন পেমেন্ট করে সহজ মাসিক কিস্তিতেই (EMI) এটি আপনার হতে পারে। আসুন দেখে নেওয়া যাক এর ফাইনান্স প্ল্যান।

টিয়াগো ইভির অন-রোড প্রাইস কত ?বেস ভেরিয়েন্ট (Smart 19): এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ₹৬,৯৯,০০০ থেকে, যা অন-রোড গিয়ে দাঁড়ায় প্রায় ₹৭,৩০,০০০-এর কাছাকাছি।

টপ ভেরিয়েন্ট (Creative Plus 24): এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ₹৯,৯৯,০০০ থেকে, এবং অন-রোড দাম পড়ে প্রায় ₹১০,৪০,০০০।

ব্যাটারি প্যাকফুল চার্জে রেঞ্জ
19.2 kWh Battery২২৬ কিমি (226 km)
24 kWh Battery২৮৫ কিমি (285 km)

 ক্রেতাদের জন্য খুশির খবর: দেশের অনেক রাজ্যেই এখন ইলেকট্রিক গাড়ির ওপর RTO এবং রোড ট্যাক্সে বিশাল ছাড় দেওয়া হচ্ছে, যার ফলে অন-রোড দাম আরও কিছুটা কমে যেতে পারে।

ইএমআই (EMI) ও ডাউন পেমেন্টের হিসেব-নিকেশগাড়ি কেনার পুরো অঙ্কটা সহজ করে বুঝে নেওয়া যাক:

১ বেস ভেরিয়েন্ট (Smart 19)ন্যূনতম ডাউন পেমেন্ট: ₹১,০০,০০০

লোনের পরিমাণ: প্রায় ₹৬,৩০,০০০

সময়সীমা: ৫ বছর (৬০ মাস)

আনুমানিক সুদের হার: ৯.৮%

মাসিক ইএমআই (EMI): প্রতি মাসে প্রায় ₹১৩,৮৮৫

২ টপ ভেরিয়েন্ট (Creative Plus 24)ডাউন পেমেন্ট: ₹১,০৪,০০০

মাসিক ইএমআই (EMI): প্রতি মাসে প্রায় ₹১৯,৭৯০ (৫ বছরের মেয়াদে)

সেরা রেঞ্জ এবং দুর্দান্ত সেফটি ফিচারসটাটা টিয়াগো ইভি শুধু পকেট-বান্ধবই নয়, পারফরম্যান্সের দিক থেকেও দারুণ। এতে দুটি ব্যাটারি অপশন পাওয়া যায়:

প্রিমিয়াম ফিচারস:কেবিন ও ইনফোটেনমেন্ট: গাড়িটিতে রয়েছে একটি বড় ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম।

ক্যামেরা: পার্কিং এবং সুরক্ষার জন্য রয়েছে ৩৬০-ডিগ্রি ক্যামেরা।

সুরক্ষা: যাত্রীদের নিরাপত্তার জন্য স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হয়েছে ৬টি এয়ারব্যাগ।

আরও পড়ুন : দাম বাড়ছে Maruti Brezza থেকে Dzire-এর, কত বেশি খরচ হবে এখন ?


Car loan Information:

Calculate Car Loan EMI