কলকাতা: ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে এবার আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল টয়োটা। সংস্থা তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি Urban Cruiser Ebella EV-এর দাম ঘোষণা করেছে। নতুন এই ইলেকট্রিক এসইউভিতে রয়েছে একটি মাত্র ভ্যারিয়েন্ট। আর তার এক্স-শোরুম দাম রাখা হয়েছে ২৩ লক্ষ ৬০ হাজার টাকা। তবে দাম ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি প্রশ্ন— মারুতি সুজুকির eVitara নাকি টয়োটার Urban Cruiser Ebella EV, কে এগিয়ে কতটা এগিয়ে?

Continues below advertisement

আরও পড়ুন: ৫ লক্ষ টাকারও কমে নতুন টিয়াগো ইভি, পেট্রোল গাড়ির বিকল্প হতে পারে এই বৈদ্যুতিক হ্যাচব্যাক

টয়োটার নতুন Ebella EV-তে দেওয়া হয়েছে ৬১ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। এই ব্যাটারির সঙ্গে গাড়িটি ১৮৯ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। ফিচারের দিক থেকেও গাড়িটি বেশ সমৃদ্ধ। এতে রয়েছে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা ADAS। এ ছাড়াও এই গাড়িতে থাকবে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ভেন্টিলেটেড সিট, সানরুফ এবং ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টি। ক্রেতারা পাঁচটি এক রংয়ের ও চারটি ডুয়াল-টোন দেখতে পাবেন।

Continues below advertisement

তবে মূল্য নির্ধারণের ক্ষেত্রে টয়োটা অনেকটাই প্রিমিয়াম পথ বেছে নিয়েছে। যেখানে eVitara-র দাম শুরু হয় ১৫ লক্ষ ৯০ হাজার টাকা থেকে সেখানে Ebella EV-এর একমাত্র মডেলের দাম ২৩ লক্ষ ৬০ হাজার টাকা। এ ছাড়াও eVitara-র টপ মডেলের দাম প্রায় ২০ লক্ষ টাকা। আর সেই জায়গায় মারুতির সর্বোচ্চ ভ্যারিয়েন্টের তুলনায়ও এটির দাম বেশ অনেকটা বেশি।

আরও পড়ুন: টাটার ছোঁয়ায় নতুন জিপের নতুন SUV, ভারতে বাজার বাড়াতে বড় পরিকল্পনা স্টেলান্টিসের

আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল, eVitara-তে Battery-as-a-Service বা BAAS বিকল্প রয়েছে। যদিও Toyota Urban Cruiser Ebella EV-তে সেই সুবিধা রাখা হয়নি। ফলে ক্রেতাদের সম্পূর্ণ গাড়ির মূল্য একবারেই পরিশোধ করতে হবে।

যদিও Ebella ও eVitara একাধিক প্রযুক্তিগত বিষয় একে অপরের সঙ্গে শেয়ার করে। যদিও টয়োটার গাড়িটির জন্য আলাদা ডিজাইন, বিশেষ করে সামনের অংশে স্বতন্ত্র স্টাইলিং ব্যবহার করেছে। এছাড়াও টয়োটার দাবি, সারা দেশে ৫০০-র বেশি BEV-সক্ষম সার্ভিস টাচপয়েন্ট তৈরি করা হয়েছে। আর এই ব্যাপারটাই গ্রাহকদের জন্য বড় সুবিধা হতে পারে।

তবে বাজার বিশেষজ্ঞদের মতে, Toyota Urban Cruiser Ebella EV-র একটি মাত্র ভ্যারিয়েন্ট থাকায় ও তার দাম অনেকটা বেশি হওয়ায় Ebella EV-এর গ্রহণযোগ্যতা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ভবিষ্যতে এই সাধারণের সাধ্যের মধ্যে গাড়ির আরও ভ্যারিয়েন্ট এলে কিন্তু প্রতিযোগিতা আরও জমে উঠতে পারে।


Car loan Information:

Calculate Car Loan EMI