Maruti Suzuki e Sky : একদম ছোট ইলেকট্রিক গাড়ির বাজারে মারুতির (Suzuki e Sky) এই অপশন ঘটাতে পারে বিপ্লব। সম্প্রতি জাপানের মার্কেটে দেখা গেছে এই গাড়ি। সুজুকির এই স্মল ইলেকট্রিক গাড়ির নাম Suzuki e Sky। সম্প্রতি কোম্পানি প্রকাশ্যে এনেছে এই গাড়ি। জেনে নিন, কী কী সুবিধা পাবেন আপনি। 

Continues below advertisement

এই গাড়ি হতে চলেছে সুজুকির প্রথম হ্যাচব্যাক ইভি  শোনা যাচ্ছে, শীঘ্রই জাপানের বাজারে লঞ্চ হতে পারে এই ইভি। একবার ভারতের বাজারে এলে টাটা টিয়াগো ছাড়াও এমজি কমেটের সঙ্গে প্রতিযোগিতা হবে এই ইভির। বক্সি আকারের এই ছোট ইভিতে থাকছে দারুণ সব ফিচার। সবথেকে বড় বিষয়, কোম্পানি এতে ছোট গাড়ির মধ্যেই ভাল কেবিন স্পেসের সুবিধা দিচ্ছে।

কেমন দেখতে এই গাড়িইলেকট্রিক গাড়ি হওয়ায় এই কারে ব্লক থাকছে সামনের গ্রিল। কোম্পানি এতে মিনি এসইউভি অনুভূতি দেওয়ার চেষ্টা করেছে। এতে আপনি পেতে পারেন ফ্লেয়ার্ড হুইল। পিছনের দিকে টেল ল্যাম্প আপনাকে বাকি গাড়ির থেকে এই ইভিকে আলাদা করবে। এই গাড়ির দৈর্ঘ্য রাখা হয়েছে ৩৩৯৫ এমএম, ভিতরের প্রিমিয়াম ইন্টেরিয়র আপনার নজর কাড়বেই।

Continues below advertisement

কেবিনে কী কী পাবেন এখানে পাবেন বড় ধরনের টাচস্ক্রিন, থ্রি হুইল স্টিয়ারিং ছাড়াও থাকছে হাই মাউন্টেড গিয়ার সিলেক্টর। পিছনের আসনে বসতে সেরকম সমস্যা হবে না তিনজনের। সেই অনুযায়ী জায়গা করা হয়েছে। পাশাপাশি এতে ফিক্সড হেডরেস্টও রেখেছে কোম্পানি। 

Suzuki e Sky-তে আপনি পাবেন ছোট ইলেকট্রিক মোটর, যা আপনাকে দেবে ৬৪ বিএইচপি পাওয়ার। কোম্পানি দাবি করছে, এতে ৩০০কিমির বেশি রেঞ্জ পাওয়া যাবে। তবে e Sky-এর এই স্পেকসগুলি জাপানের বাজারে দেখা গেলেও সব ভারতের বাজারে পাওয়া যাবে কিনা সন্দেহ। সম্প্রতি ভারতের বাজারে কোম্পানি ই-ভিটারা লঞ্চ করেছে। আগামী দিনে ছোট ইভির দিকেও নজর দিচ্ছে কোম্পানি। এর মধ্যে হ্যাচব্য়াককে অগ্রাধিকার দিতে পারে কোম্পানি।   

কাদের সঙ্গে হবে প্রতিযোগিতাভারতের বাজারে Suzuki e Sky মডেল এলে শুরু হয়ে যাবে বড় প্রতিযোগিতা। ইতিমধ্যেই ইভি মার্কেটে একটা ভাল শেয়ার ধরে রেখেছে টাটা। ছোট ইভির বাজারে টাটা টিয়াগো ছাড়াও এমজি কমেট ক্রেতাদের নজর কাড়ছে। সেই জায়াগায় এন্টার করতে পারে Suzuki e Sky মডেল। 

আরও পড়ুন: ভারতে এসে গেল এমজি হেক্টর টমহক ইভি, ৪০ মাইলেজ পাবেন বিশাল আকারের এসইউভিতে, কত দাম ?

https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10

 


Car loan Information:

Calculate Car Loan EMI