ভারতের বাজারে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে Volkswagen Taigun -এর ফেসলিফ্ট। এমনিতে অন্যতম স্লিক ও আধুনিক ডিজাইনের গাড়ি Volkswagen এর এই টাইগুন। আর এবার সেই গাড়িরই ফেসলিফ্ট লঞ্চ করতে চলেছে সংস্থা। এই ফেসলিফ্ট বাজারে এলএ তা হবে এই গাড়ির এখনও পর্যন্ত সব থেকে বড় আপডেট। কয়েক দিন আগেই স্কোডার কুশাকের ফেসলিফ্ট বাজারে এসেছে। আর সেই একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি টাইগুনেও আসতে চলেছে বড় বদল।

Continues below advertisement

সবার আগে নতুন এই টাইগুনের সামনের দিকের ও পিছনের দিকের ডিজাইনে বদল দেখা যাবে। হেডল্যাম্প ও টেল ল্যাম্পের নতুন ডিজাইন দেখা যাবে এই গাড়িতে। এ ছাড়াও এই গাড়িতে থাকবে আপডেটেড অ্যালয় হুইল। যা এই গাড়িকে আরও ফ্রেশ লুক দেবে। এ ছাড়াও ফেসলিফ্টে নতুন রংয়ের অপশনও থাকবে বলেই মনে করা হচ্ছে। এর ফলে ক্রেতাদের সামনে আরও একাধিক অপশন খুলে যাবে।

এই গাড়ির ফিচার তালিকায় বিরাট আপডেট আসছে। নতুন Volkswagen Taigun -এ প্যানোরমিক সনরুফ যেমন যুক্ত হবে, তেমনই রিয়ার সিট ম্যাসাজারও থাকবে। এ ছাড়াও একটা আপডেটেড ইনফোটেনমেন সিস্টেমও যুক্ত হবে এই গাড়িতে। এর ফলে নতুন গাড়ির চালানোর অভিজ্ঞতা আরও সুন্দর হবে।

Continues below advertisement

এই গাড়িতে শুধু বাইরের বদল আসছে, এমন নয়। জানা গিয়েছে এই গাড়িতে মেকানিক্যাল দিক থেকেও একাধিক বদল এসেছে। এই গাড়ির ১.০ TSI ইঞ্জিনে পুরনো ৬ স্পিড অটোমেটিক গিয়ার বক্সের বদলে ৮ স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ার বক্স লাগানো হবে। এর ফলে ইয়ে গাড়ি আরও মসৃণ ও আরামদায়ক হয়ে উঠবে। এ ছাড়াও এই গাড়ির ১.৫ TSI ইঞ্জিনে আগের মতোই ৭-স্পিড DSG গিয়ারবক্স থাকবে। তবে এই ফেসলিফ্টে ম্যানুয়াল অপশন থাকবে কি না সেটা এখনও নিশ্চিত নয়।

Volkswagen Taigun -এর বিক্রির যে স্ট্র্যাটেজি, সেখানেও বদল এনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন এই স্ট্র্যাটেজি অনুযায়ী সব ফিচার একসঙ্গে বান্ডল করে না দিয়ে আলাদা আলাদা করে ক্রেতাদের তাদের পছন্দ অনুযায়ী ফিচারের অপশন দেওয়া হবে। 

টাইগুন আসলে Volkswagen -এর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা মডেল। আর নতুন এই ফেসলিফ্টয়ের মাধ্যমে সংস্থা তাদের গাড়ির বিক্রি বাড়াতে চাইছে। এই গাড়ির দাম এখনও ঘোষণা না হলেও কয়েক দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে। এ ছাড়াও জানা গিয়েছে, বাজরের প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন এই ফেসলিফ্টয়ের দামও বেশ আকর্ষণীয় রাখা হতে পারে।


Car loan Information:

Calculate Car Loan EMI