Electric Bikes : ইলেক্ট্রিক মোটরবাইকের দুনিয়ায় বড় চমক দিল Ultraviolette। তাদের শক্তিশালী স্পোর্টস বাইক F77 (বা X-47 ভেরিয়েন্ট) এখন কেনা যাবে অনেক কম দামে। কোম্পানি নিয়ে এসেছে BaaS বা Battery as a Service সুবিধা, যার ফলে বাইকটির প্রাথমিক দাম এক ধাক্কায় প্রায় ৪০ শতাংশ কমে গেছে। কিন্তু মাসিক সাবস্ক্রিপশন কি দীর্ঘমেয়াদে আপনার পকেটে চাপ বাড়াবে ? আসুন বিশদে জেনে নিই।
দাম ও সাবস্ক্রিপশন প্ল্যানসাধারণত এই বাইকটির দাম যেখানে ২.৪৯ লক্ষ টাকা, সেখানে BaaS মডেলে এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে মাত্র ১.৪৯ লক্ষ টাকা থেকে। ব্যাটারির জন্য আপনাকে আলাদাভাবে মাসিক ২,৪৯৯ টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে।
সময়সীমা: ৫ বছর।
মালিকানা: ৫ বছরের কিস্তি শেষ হওয়ার পর ব্যাটারির সম্পূর্ণ মালিকানা গ্রাহকের কাছে চলে আসবে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই।
পার্টনার: এই ফাইন্যান্সিং সুবিধা দিচ্ছে 'Ecofy'।
পারফরম্যান্স এক নজরেদাম কমলেও বাইকটির পাওয়ার বা রেঞ্জে কোনও আপস করা হয়নি:
রেঞ্জ: এক চার্জে ৩২৩ কিমি (IDC Claimed)।
পাওয়ার ও টর্ক: ৩৯ bhp শক্তি এবং ১০০ Nm টর্ক।
গতি: মাত্র ২.৭ সেকেন্ডে ০-৬০ কিমি প্রতি ঘণ্টা। টপ স্পিড ১৪৫ কিমি/ঘণ্টা।
ওয়ারেন্টি: ব্যাটারি প্যাকের ওপর মিলছে ৫ বছরের ওয়ারেন্টি।
আমাদের মতামতযদি আপনার প্রতিদিনের যাতায়াত বেশি হয় ও আপনি একটি প্রিমিয়াম ইলেকট্রিক স্পোর্টস বাইক কম ডাউনপেমেন্টে কিনতে চান, তবে এই BaaS মডেল আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। তবে মনে রাখবেন, ৫ বছর ধরে প্রতি মাসে নির্দিষ্ট টাকা দেওয়ার মানসিক প্রস্তুতি থাকা প্রয়োজন। গাড়ির ক্ষেত্রে এখনও সরাসরি কেনাই বেশি জনপ্রিয়, তবে মোটরসাইকেলের বাজারে Ultraviolette-এর এই পদক্ষেপ কতটা সফল হয়, সেটাই এখন দেখার।
Jaecoo J5 India launch : ভারতবর্ষের অটোমোবাইল বাজারে পা রাখতে চলেছে JSW Motors। চিনা গাড়ি প্রস্তুতকারী সংস্থা Chery-এর সঙ্গে হাত মিলিয়ে তারা একের পর এক ধামাকা দিতে প্রস্তুত। এই তালিকায় সবথেকে বড় চমক হতে চলেছে Jaecoo J5, যা সরাসরি টেক্কা দিতে পারে হুন্ডাই ক্রেটা-র (Hyundai Creta) মতো জনপ্রিয় SUV-কে।
সম্প্রতি পুনের রাস্তায় এই গাড়িটিকে পরীক্ষামূলকভাবে (ARAI testing) চলতে দেখা গেছে, যা এর আসন্ন লঞ্চের জল্পনাকে আরও উসকে দিয়েছে।
Jaecoo J5: ক্রেটা-র যোগ্য প্রতিপক্ষ ?
১. ডিজাইন ও লুক :Jaecoo J5-এর ডিজাইন বেশ প্রিমিয়াম। অনেকেই এর সঙ্গে Range Rover Velar-এর মিল খুঁজে পাচ্ছেন। এর বক্সি লুক এবং আধুনিক গ্রিল গাড়িটিকে রাস্তায় এক আলাদা আভিজাত্য দেবে।
২. পাওয়ারট্রেন এবং পারফরম্যান্স:ভারতে এটি পেট্রোল এবং ইলেকট্রিক (EV)—উভয় ভার্সনেই আসতে পারে।
পেট্রোল ভার্সন: এতে থাকতে পারে ১৪০ bhp শক্তির ১.৬ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন এবং ৭-স্পিড DCT গিয়ারবক্স।
Car loan Information:
Calculate Car Loan EMI