Upcoming Bikes 2027 : হার্লে ডেভিডসন, রয়্যাল এনফিল্ড ছাড়াও ভারতের বাজারে ধামাকা করতে আসতে এই নতুন বাইকগুলি। এরমধ্য়ে ক্রুজার ছাড়াও হাই পাওয়ার্ড ইঞ্জিন সম্পন্ন বাইক নিয়ে আসছে কোম্পানিগুলি। জেনে নিন, কোন-কোন বাইক আসছে দেশের বাজারে।
নতুন বাইকে কী চাইছে বাজার ?
বর্তমানে কেবল পেট্রোল নির্ভর বাইকেই সন্তুষ্ট থাকছেন না বাইকাররা। অনেকেই এখন ইলেকট্রিক বাইকের দিকেও ঝুঁকছেন। সেই ক্ষেত্রে ইলেক্ট্রিকের পাশপাশি অনেক কোম্পানি হাইব্রিড বাইকের বিষয়ে ভাবছেন। স্বাভাবিকভাবেই এতে মাইলেজ অনেক বেশি পাওয়া যাবে। আসলে ইঞ্জিন পাওয়ারফুল হলেও রেঞ্জ নিয়ে চিন্তা থাকছে সাধারণ বাইকারদের মনে। এই বিষয়গুলি মাথায় রেখে ভারতের বাজারে আসতে চলেছে কিছু বাইক।
হার্লে ডেভিডসন , রয়্যাল এনফিল্ডের সম্প্রতি অনেক বাইকের স্পাই শট সামনে এসেছে। তবে এর প্রযুক্তি নিয়ে খোলসা হয়নি এখনও। তেবে শোনা যাচ্ছে, ২০২৭-এ ইয়ামাহা বিশ্বে তাদের হাইব্রিড টেকনোলজির ওপর জোর দিচ্ছে। শোনা যাচ্ছে, শীঘ্রই ভারতে কিছু বাইক লঞ্চ করার পরিকল্পনা করছে এই কোম্পানিগুলি। এদের মধ্যে হার্লের বাইকের নামও রয়েছে।
হার্লে ডেভিডসন আনছে স্প্রিন্ট ৪৪০ ক্রজার
অনেকদিন ধরেই এই বাইক নিয়ে চর্চা চলছে। হিরোর সঙ্গে যৌথ উদ্যোগে স্প্রিন্ট ৪৪০ ক্রজারের ২০২৭ সংস্করণ তৈরি করা হচ্ছে। হার্লে ডেভিডসনের স্প্রিন্ট ৪৪০ (Sprint 440) একটি প্রচলিত ক্রুজার ডিজাইন নিয়েই বাজারে আসবে। এতে আপনি পাবেন টিয়ারড্রপ-আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, ঢালু সিট ও একটি সিঙ্গল হ্যান্ডেলবার। এর নকশাটি হার্লে-ডেভিডসনের বড় ক্রুজার বাইকগুলি থেকে অনুপ্রাণিত বলে মনে হতে পারে আপনার। এতে সম্ভবত এক্স৪৪০ (X440)-এ ব্যবহৃত ৪৪০ সিসি ইঞ্জিনই থাকবে।
রয়্যাল এনফিল্ড ৬৫০ ও ৭৫০ সেগমেন্ট নিয়ে ভাবছে
২০২৭ অর্থবর্ষে কোম্পানি ৫টি বাইক নামানোর পরিকল্পনা করছে। এরমধ্যে নাম রয়েছে Bullet 650, Himalayan 440, Continental GT 750, Himalayan 750 ও Scram 450 বাইকের। এদের মধ্যে Continental GT 750 ও Himalayan 750 সবার আগ্রহ বৃদ্ধি করছে।
বাজাজও এবার কড়া টক্কর দেবে ?
আপনি যদি অ্যাডভঞ্চার বাইক পছন্দ করেন, তাহলে কম দামে দারুণ বাইক আনতে চলেছে বাজাজ। বাজারে এই অ্যাডভ়েঞ্চার সিরিজের বাইক শহরের রাস্তা, অসমতল ভূখণ্ড ছাড়াও হালকা অফ-রোডিং ট্র্যাকে চালানোর উপযোগী করে ডিজাইন করা হচ্ছে। আপনি এই বাইকে পাবেন উঁচু ফ্রন্ট ফেন্ডার, লম্বা হ্যান্ডেলবার ও সোজা হয়ে বসার মতো রাইডিং পজিশন। বাইকটির এক্স-শোরুম দাম প্রায় ২ লাখ টাকার কাছাকাছি হতে পারে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বাজাজের এই নতুন অ্যাডভেঞ্চার বাইকটি ২০২৭ সালের শুরুর দিকে ভারতে বাজারে আসতে পারে।
Car loan Information:
Calculate Car Loan EMI