Salary News: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভাল খবর নিয়ে আসতে পারে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। সেই ক্ষেত্রে বেতন পরিকাঠামো সংস্কার নিয়ে বড় পদক্ষেপ নেবে সরকার। এই ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টরের (Fitment Factor) ওপর নির্ভর করবে সবকিছু। ইতিমধ্যেই কমিশনের কাছে ফিটমেন্ট ফ্যাক্টর ৫.৭ থেকে ২.৮৬ করার দাবি তুলেছে বিভিন্ন কর্মী সংগঠন। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যদি কমপক্ষে ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর পান, তাহলেও ভাল বৃদ্ধি হবে বেতন। এখানে রইল পুরো হিসেব। 

Continues below advertisement

কী এই ফিটমেন্ট ফ্য়াক্টর ?যেকোনও পে কমিশনের মূল বেতন পুনর্নির্ধারণ বা বৃদ্ধির জন্য একটি গুণক ব্যবহার করা হয়। এই গুণককে ফিটমেন্ট ফ্যাক্টর বলে। মনে রাখতে হবে, কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ও ভাতা ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে। ফিটমেন্ট ফ্যাক্টর যত বাড়বে বেতনও তত বেশি বাড়বে। সূত্র : বর্তমান বেসিক পে x ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে।

ফিটমেন্ট ফ্য়াক্টর ২.১ হলে কত বেতন বাড়বেসপ্তম বেতন কমিশনের সময় ন্যূনতম বেতন হয়েছিল ১৮,০০০ টাকা। যদি অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্য়াক্টর ২.১ হয় তাহলে আপনার বেতন কতটা বাড়বে জানেন ? ১৮,০০০X২.১ = ৩৭,৮০০ টাকা । এটা সাধারণ হিসেব দিয়ে বুঝুন।বর্তমান বেসিক = ১৮,০০০অ্ষ্টম বেতন কমশিনে সম্ভাব্য বেসিক পে = ৩৭,৮০০ টাকাকতটা পার্থক্য হচ্ছে = ১৯,৮০০ টাকাযার অর্থ, এই সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর ১১০ শতাংশ রিটার্ন দিতে পারে ন্যূনতম বেতনে। 

Continues below advertisement

কর্মী সংগঠনের নেতা কী বলছেন ?All India NPS Employees Federation-এর প্রেসিডেন্ট মনজিত সিং পটেল ইতিমধ্য়েই অষ্টম বেতন কমিশন নিয়ে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি বলেছেন, কমিশন যদি ২.১ ফিটমেন্ট ফ্য়াক্টর করে তাহলে ন্যূনতম বেতন অনেকটাই বৃদ্ধি পাবেন। তাঁর মত, সংখ্যাটা ছোট দেখতে হলেও এই ক্ষেত্রে বেতনটা বড় হবে। 

এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সপ্তম বেতন কমিশন ২.৫৭ 'ফিটমেন্ট ফ্যাক্টর' প্রয়োগ করে ৭,০০০ টাকার মূল বেতনের সঙ্গে আরও ৭,০০০ টাকা যুক্ত করে তা ১৮,০০০ টাকায় উন্নীত করেছিল। তবে সেই সময়েও কর্মীরা ১.২৫ শতাংশ মহার্ঘ ভাতা (DA) পাচ্ছিলেন। তাই তাঁদের প্রকৃত বেতন বৃদ্ধি ছিল প্রায় ১৫,০০০ টাকা।

আরও পড়ুন : ২০,০০০ থেকে ১ লাখ টাকা FD করলে কোন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বেশি লাভ ? এখানে রইল হিসেব