Salary News : অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশ প্রকাশ্য়ে এলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে একাধিক সুখবর। বেতন বৃদ্ধি ছাড়াও বহু সুবিধা বাড়তে চলেছে সরকারি কর্মীদের। সেই ক্ষেত্রে বিভিন্ন কর্মী সংগঠন কমিশনের কাছে দিয়েছে একাধিক প্রস্তাব। যেখানে আপনি ৬ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট ছাড়াও চাকরিকালে পাঁচবার পদোন্নতির সুবিধা পেতে পারেন। সম্প্রতি কমিশনের কাছে এই দাবি রেখেছে 'ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ' (BPMS)। একবার কমিশন এই দাবি মেনে সুপারিশ করলে কেন্দ্রীয় সরকারের কাছে চলে যাবে সেই বার্তা। পরবর্তীকালে সরকার এই প্রস্তাবে অনুমোদন দিলে দাবিপূরণ কেবল সময়ের অপেক্ষা।
৭৩টি প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনের কাছে সম্প্রতি কমিশনের কাছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আর্থিক ও পরিষেবাজনিত সুবিধা সংক্রান্ত ৭৩টি প্রস্তাব দিয়েছে 'ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ'। গত ১৮ নভেম্বর এই মেমোরেন্ডাম জমা দিয়েছে সংগঠন। যেখানে বার্ষিক ইনক্রিমেন্ট ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করার কথা বলেছে কর্মী সংগঠন। এর মধ্য়ে রয়েছে 'ওল্ড পেনশন স্কিম' ফিরিয়ে আনার মতো বিষয়। পাশাপাশি ৪৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ও ৩০ বছরের কর্মজীবনে অন্তত পাঁচবার আর্থিক সুবিধা বা আর্থিক পদোন্নতির দাবি জানিয়েছে সংগঠন।
কী কী রয়েছে এই দাবিপত্রে এই প্রস্তাবের মধ্য়ে 'ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ' উচ্চতর বিমা সুরক্ষা সুবিধা, উন্নত চিকিৎসা সুবিধা ছাড়াও মহিলা কর্মীদের ঋতুস্রাবকালীন ছুটির কথা বলা হয়েছে। এর মধ্যে কিছু দাবি অসামরিক প্রতিরক্ষা কর্মীদের সঙ্গে সম্পর্কিত হলেও, অন্যান্য দাবির মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের চাকরির শর্তাবলীতে আরও পরিবর্তনের কথা বলেছে BPMS ।
আরও কী কী দাবিএখানেই শেষ নয়। কমিশনের কাছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অ্য়াডহক বোনাস ও প্রোডাকশন লিঙ্কড বোনাস কার্যকর করার কথা বলেছে 'ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ'। বর্তমানে সংশ্লিষ্ট বেতন কাঠামোর সর্বনিম্ন বেতনের ভিত্তিতে বোনাস গণনার প্রস্তাব দিয়েছে তারা। এ ছাড়াও তাদের দাবি, ন্যূনতম প্রাপ্য বোনাস ৩০ দিনের বেতন ও মহার্ঘ ভাতার (DA) সমতুল্য করা হোক।
৩০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫ লক্ষ করার প্রস্তাবপাশাপাশি বিমার ক্ষেত্রেও আরও সুবিধার কথা বলেছে সংগঠন। তাদের মতে, কর্মচারী বিমার ক্ষেত্রে ‘সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম’ (CGEGIS)-এর আওতায় বিমা কভারেজ ৩০,০০০ টাকা থেকে বাড়িয়ে অন্তত ১৫ লক্ষ টাকা করা হোক।
আরও পড়ুন : ১৮,০০০ টাকা থেকে ৭২,০০০ টাকা হতে পারে বেসিক পে, ৪ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কী হবে ?
