Salary News : একবার কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলির এই দাবি মেনে নিলে একধাপে অনেকটাই বেড়ে যাবে এই কর্মীদের বেতন। এতে সবথেকে বেশি লাভবান হবেন লেভেল ৬ কর্মীরা। অষ্ট্ম বেতন কমিশনের সম্ভাব্য হিসেব বলছে, সেই ক্ষেত্রে ৭ বছরে দ্বিগুণ হবে এদের বেতন।

Continues below advertisement

কী দাবি রাখা হয়েছে কমিশনের কাছে ?অষ্টম বেতন কমিশনের কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন সংগঠনগুলি। যেখানে বলা হয়েছে, আগামী দিনে মহার্ঘ ভাতা (DA) ২৫ শতাংশ ছাড়িয়ে গেলে তা যেন মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়া হয়। এই প্রস্তাব গৃহীত হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিশেষ করে নিম্ন বেতনক্রমের কর্মীদের বেতন দ্রুত বৃদ্ধি পাবে। 

কেন DA-এর সঙ্গে বেসিক পে জুড়ে দিতে বলা হচ্ছে ?  অল ইন্ডিয়া ন্যাশনাল পেনশন সিস্টেম এমপ্লয়িজ ফেডারেশনের তরফে বলা হয়েছে, সরকারি কর্মীদের ভাল বেতন বৃদ্ধি হতে প্রায় ১০ বছর লেগে যায়। আগামী দিনে মহার্ঘ ভাতা (DA) ২৫ শতাংশ ছাড়িয়ে গেলে তা মূল বেতনের সঙ্গে জুড়ে দিলে কম সময়ে যুক্তিসঙ্গত বৃদ্ধি হবে তাদের বেতনে। এই একই দাবি জানিয়েছে, কর্মী সংগঠন ন্যাশনাল কাউন্সিল অফ ডয়েন্ট কনসুলেটিভ মেশিনারি (NC-JCM)। এই বিষয়ে অষ্টম বেতম কমিশনের কাছে দাবিপত্র জমা দিয়েছে এই সংগঠন। 

Continues below advertisement

লেভেল ৬ কর্মীর বেতন ৭ বছরে কীভাবে দ্বিগুণ হতে পারে ?অষ্টম বেতন কমিশন কর্মীদের দাবি মেনে নিলে সপ্তম বেতন কমিশনের আওতায় ৩৫,৪০০ টাকা মূল বেতন পাওয়া একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর (লেভেল ৬) উদাহরণ ধরে নিতে হবে। এখনে, ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে হিসেব করলে অষ্টম বেতন কমিশনে সংশোধিত মূল বেতন হবে ৭৪,৩৪০ টাকা।

এআইএনপিএসইএফ (AINPSEF)-এর প্রস্তাব অনুযায়ী, বার্ষিক ৭ শতাংশ ইনক্রিমেন্ট ও গড়ে ৪ শতাংশ হারে ডিএ (DA) বৃদ্ধি ধরে এগোলে, ২০৩৩ সালের ১ জানুয়ারি নাগাদ ওই কর্মীর মূল বেতন ১,১৯,৩৭৪ টাকায় পৌঁছাবে। ডিএ-র হার প্রায় ২৮ শতাংশ ধরা হলে, ডিএ-র পরিমাণ দাঁড়াবে ৩৩,৪২৫ টাকায়। মূল বেতন ও ডিএ মিলিয়ে আনুমানিক মোট বেতন হবে প্রায় ১,৫২,৭৯৮ টাকা। যা প্রায় দ্বিগুণের সমান।

আরও পড়ুন : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট