FD vs SCSS vs Post Office MIS : শেয়ার বাজারের অস্থিরতায় বিশ্বাস না থাকলে আপনিও দেখতে পারেন নিশ্চিত রিটার্নের স্কিম। সেই ক্ষেত্রে সরকারি স্কিম বা ফিক্সড ডিপোজিট আপনাকে দেবে ভাল রিটার্ন। আপনি যদি ৩০ লাখ টাকা বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন, তাহলে FD, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) , পোস্ট অফিসের মান্থলি MIS-এর মধ্যে কোথায় পাবেন সবথেকে বেশি মাসিক রিটার্ন ? এখানে দেওয়া রইল ইন্টারেস্ট রেট, যোগ্যতা, লক ইন পিরিয়ড ছাড়াও যাবতীয় বিবরণ।
১ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমআপনি যদি ৩০ লাখ টাকা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মাধ্যমে বিনিয়োগ করেন। তাহলে বর্তমান সুদের হার ৮.২ শতাংশ অনুযায়ী (৩০ লক্ষ টাকা × ৮.২% )বছরে পাবেন ২.৪৬ লাখ টাকা। এই টাকা আপনি প্রতি মাসের হিসেবে ২০,৫০০ টাকা করে পাবেন। তবে মনে রাখতে হবে এই স্কিমে তিন মাস অন্তর টাকা পাবেন আপনি। তিম মাস অন্তর আপনার অ্য়াকাউন্টে আসবে ৬১,৫০০ টাকা।
২ মান্থলি ইনকাম স্কিমে কত পাবেন ?আপনি যদি পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করেন তবে সুদের হার রয়েছে ৭.৪ শতাংশ। তবে এখানে সর্বোচ্চ বিনিয়োগের সীমা রয়েছে। আপনি চাইলেও একসঙ্গে ৩০ লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন না। এখানে সর্বোচ্চ বিনিয়োগের সীমা ১৫ লাখ। আপনি সুদের হারের হিসেবে এখানে মাসে ৯২৫০ টাকা মাসে রিটার্ন পাবেন।
৩ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট দেবে কত ?আপনি যদি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেন তবে মেয়াদ অনুযায়ী ভাল রিটার্ন পাবেন। সেই ক্ষেত্রে মেয়াদ অনুসারে ৬.৫ শতাংশ থেকে ৮.৫ শতাংশ, বিভিন্ন ব্যাঙ্কের রেট অনুসারে পাবেন আপনি। মনে রাখবেন, সাধারণের জন্য ৬.৫ হলেও সিনিয়র সিটিজেন হলে পাবেন ৮.৫ শতাংশ রিটার্ন। কিছু স্মল সেভিংস ব্যাঙ্ক অনেকটাই বেশি ইন্টারেস্ট দিয়ে থাকে। সেই ক্ষেত্রে ৬.৫ শতাংশ ধরলে আপনি মাসে ৩০ লাখে পাবেন ১৬,২৫০ টাকা । পাশাপাশি ৮.৫ শতাংশ সুদ হলে আপনার অ্য়াকাউন্টে আসবে ২১,২৫০ টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
