8th Pay Commission News Update: বদলে যেতে পারে সব হিসেবনিকেশ (Salary News)। কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) এই দাবিতে সায় দিলে দারুণ সুখবর পাবেন কর্মীরা। সেই ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনে সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক পে (Basic Pay) হবে ৭২,০০০ টাকা। জেনে নিন, নতুন কী আপডেট রয়েছে অষ্টম বেতন কমিশনে।

Continues below advertisement

কমিশনের কাছে কী নতুন দাবিঅষ্ট্ম বেতম কমিশনের কাছে এই দাবি জানিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ (BPMS)। সেখানে কমিশনের কাছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক পে (Basic Pay)  ৭২,০০০ টাকা করার কথা বলেছে সংঘ। আগে এই ন্যূনতম বেসিক পে ছিল ১৮,০০০ টাকা। মজদুর সংঘের তরফে দাবি করা হয়েছে, বর্তমান মূল্যবৃদ্ধির যুগে জীবনযাত্রার মান ও কর্মীদের কল্যাণের কথা মাথায় রেখে এই ন্যূনতম বেসিক পে রাখা উচিত কমিশনের। পাশাপাশি কোনও প্রবেশ স্তরের কর্মী যেন এই বেতন থেকে হতাশ না হন, সেই দিকে নজর দেওয়া উচিত, অষ্টম বেতন কমিশনে।

কীসের ভিত্তিতে এই দাবি রাখা হয়েছেকর্মী সংগঠনের তরফে বলা হয়েছে, Ministry of Statistics and Programme Implementation (MoSPI) পরিসংখ্যানের তথ্য় বলছে, ভারতের মাথাপিছু নিট জাতীয় আয় ২০১৬-১৭ সালের ১,০৩,২১৯ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪-২৫ সালে ১,৯২,৭৭৪ টাকায় উন্নীত হয়েছে। এই ৮৬.৭৬ শতাংশ বৃদ্ধি সরকারি বেতন-ভাতা দাবির যৌক্তিকতাকে আরও জোরালো করে।

Continues below advertisement

ফিটমেন্ট ফ্যাক্টর ৪ রাখার দাবিকর্মী সংগঠন কমিশনের কাছে দাবি করেছে, সপ্তম বেতন কমিশনের ২.৫ থেকে ফিটমেন্ট ফ্য়াক্টর বাড়িয়ে ৪ শতাংশ করা উচিত। তবেই কর্মীদের যাবতীয় সমস্যার সমাধান সম্ভব হবে। এই ফিটমেন্ট ফ্য়াক্টরের মাধ্যমেই যাবতীয় বেতনের বৃদ্ধি নির্ধারিত করা হয়। এখানেই শেষ হয়নি ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ (BPMS)-এর দাবি। কমিশনের কাছে বছরে বেতন বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ করা দাবি জানিয়েছে তারা। আগে এই ইনক্রিমেন্ট ৩ শতাংশ থাকলেও তা বাড়িয়ে ৬ শতাংশ করার কথা বলা হয়েছে।

কী এই ফিটমেন্ট ফ্য়াক্টর  কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে এই ফিটমেন্ট ফ্য়াক্টর। পুরনো মূল বেতন বা বেসিক পে-র সঙ্গে গুণ করা হয় একটি নির্দিষ্ট সংখ্যা যা হল ফিটমেন্ট ফ্যাক্টর। তাতেই পরবর্তী ন্যূনতম বেসিক পে নির্ধারিত হয়। দেশের অর্থনৈতিক অবস্থা ও মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এই ফিটমেন্ট ফ্যাক্টরের মান নির্ধারণ করা হয়।২০১৬ সালে সপ্তম পে কমিশনে ন্যূনতম বেসিক স্য়ালারি ছিল ১৮,০০০ টাকা। সর্বোচ্চ বেসিক স্যালারি ছিল ২,৫০,০০০ টাকা। কমপ্রেশন রেসিও ছিল ১: ১৩.৯।