8th Pay Commission News Update : অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে সম্প্রতি এসেছে নতুন আপডেট। এখনও শেষ হয়নি সুপারিশ সম্পর্কিত আলোচনা। যা নিয়ে এখন বিভ্রান্তি তৈরি হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে। কতদিনে অষ্টম বেতন কমিশন বাস্তবায়িত হবে, সেই দিন নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। নতুন বেতন কাঠামো চালু হতে দেরি হলে, কত মাসের বকেয়া বা এরিয়ার্স (Arrears) পাবেন কর্মীরা। কোন সূত্রে ঠিক হবে সেই অঙ্ক, কত টাকা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ?

Continues below advertisement

সোশ্য়াল মিডিয়ায় কী দাবি উঠছেসোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে , নতুন পে কমিশন কার্যকর হলে কর্মীরা ৫ লক্ষ থেকে ১৪ লক্ষ টাকা পর্যন্ত এরিয়ার্স পেতে পারেন। কিন্তু এই দাবির পিছনের আসল অংকটা কী ? আসুন সহজ ভাষায় হিসাবের মডেলটি বুঝে নেওয়া যাক।

কত মাসের এরিয়ার্স পেতে পারেন কর্মীরা ?সাধারণত প্রতি ১০ বছর অন্তর নতুন সেন্ট্রাল পে কমিশন (CPC) গঠন করা হয়। সেই নিয়ম অনুযায়ী, সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর অষ্টম পে কমিশন ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা।

Continues below advertisement

নতুন বেতন কাঠামো ১ জানুয়ারি ২০২৬ থেকেই কার্যকর করা হল, কিন্তু সরকারের চূড়ান্ত অনুমোদন ও তা কর্মীদের হাতে পৌঁছাতে ২০২৭ সালের এপ্রিল মাস হয়ে যেতে পারে। এই ১৫ মাসের যে ব্যবধান, এই পুরো সময়ের বকেয়া টাকাই 'এরিয়ার্স' হিসেবে এককালীন পাবেন কর্মীরা। তবে চূড়ান্ত টাকার পরিমাণ নির্ভর করবে সরকার কত ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) অনুমোদন করছে তার ওপর।

এরিয়ার্সের সম্পূর্ণ হিসাবের মডেল (ফিটমেন্ট ফ্য়াক্টর ৩.৬৮ হলে)কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলি সরকারের কাছে বর্তমান ফিটমেন্ট ফ্যাক্টর (যা ২.৫৭ বা তার কম রয়েছে) বাড়িয়ে ৩.৬৮ করার দাবি জানাচ্ছে। যদি সরকার এই দাবি মেনে নেয়, তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন স্তরে এরিয়ার্সের হিসাব কেমন দাঁড়াবে, দেখে নিন:

১ সর্বনিম্ন মূল বেতন (Level 1 Employees)বর্তমান মূল বেতন (7th CPC): ১৮,০০০ টাকা৩.৬৮ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী নতুন মূল বেতন: ৬৬,২৪০ টাকা

মাসিক বেতনের পার্থক্য (বৃদ্ধি): ৪৮,২৪০ টাকা

১০ মাসের আনুমানিক এরিয়ার্স (DA বাদে): ৪,৮২,৪০০ টাকা (যা প্রায় ৫ লাখ টাকার কাছাকাছি)

২ সর্বোচ্চ মূল বেতন (Cabinet Secretary Level)বর্তমান সর্বোচ্চ মূল বেতন (7th CPC): ২,৫০,০০০ টাকা

৩.৬৮ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী নতুন মূল বেতন: ৯,২০,০০0 টাকা

মাসিক বেতনের পার্থক্য (বৃদ্ধি): ৬,৭০,০০০ টাকা

মাত্র ২ মাসের এরিয়ার্স: ১৩,৪০,০০০ টাকা (অর্থাৎ মাত্র ২ মাসের বকেয়াতেই এই অঙ্ক ১৪ লাখ টাকার কাছাকাছি পৌঁছে যাবে)

ওপরের পুরো হিসেবটি সম্পূর্ণভাবে কর্মচারী সংগঠনগুলির দাবি (৩.৬৮ ফিটমেন্ট ফ্যাক্টর) ও একটি কাল্পনিক সময়সীমার ওপর ভিত্তি করে তৈরি। বিশেষজ্ঞরা মনে করছেন, চূড়ান্ত ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৮ থেকে ২.৮৬-এর মধ্যে থাকতে পারে। সরকার আনুষ্ঠানিকভাবে এই পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট ও ফিটমেন্ট ফ্যাক্টর বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করলেই এরিয়ার্সের প্রকৃত অঙ্ক পরিষ্কার হবে।

আরও পড়ুন : লাফিয়ে বাড়বে পেনশন ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট, শেষ বেতনের ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে পেনশন