Air Conditioner Using Tips: প্রচন্ড গরম থেকে বাঁচতে এসি কিনতে (AC Buying Guide) হলে জানতেই হবে এই বিষয়গুলি। অন্যথায় অপ্রয়োজনীয় খরচ করে বাড়ি ফিরবেন আপনি। জেনে নিন, ইনভার্টার (Inverter AC) না নরমাল স্প্লিট এসির (Normal Split AC) মধ্যে কোনটি আপনার নেওয়া উচিত।
এসি কিনলেও আমাদের মাথায় ঘোরে বিদ্যুৎ বিলের বিষয়টি। সেই ক্ষেত্রে বিল কমানো থেকে শুরু করে ঘরের সঠিক তাপমাত্রা বজায় রাখা, এই দুই ধরনের এসির মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। আসুন জেনে নিন কোনটি আপনার জন্য সেরা অপশন।
ইনভার্টার বনাম নরমাল স্প্লিট এসির মধ্যে কী পার্থক্যএই দুই ধরনের এসির কাজের পদ্ধতিতে বড় রকমের তফাত রয়েছে, যা সরাসরি আপনার বিদ্যুৎ বিলের ওপর প্রভাব ফেলে।
ইনভার্টার এসি (Inverter AC): এই এসিতে রয়েছে স্মার্ট কম্প্রেশার প্রযুক্তি। এটি ঘরের ভেতরের তাপমাত্রা অনুযায়ী নিজের গতি পরিবর্তন করতে পারে। ঘর ঠান্ডা হয়ে গেলে কম্প্রেশার পুরোপুরি বন্ধ না হয়ে খুব কম গতিতে চলতে থাকে। ফলে বারবার অন-অফ করার ঝামেলা থাকে না এবং বিদ্যুৎ খরচ এক ধাক্কায় অনেক কমে যায়।
নরমাল স্প্লিট এসি (Normal Split AC): এই এসিগুলো একটি নির্দিষ্ট গতিতে (Fixed speed) চলে। ঘর প্রয়োজনমতো ঠান্ডা হয়ে গেলে এর কম্প্রেশারটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং ঘর আবার কিছুটা গরম হলে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। এই যে বারবার কম্প্রেশার চালু ও বন্ধ হওয়া, এতেই সবচেয়ে বেশি বিদ্যুৎ অপচয় হয় এবং বিল অনেক বেশি আসে।
সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ খরচএসি ভালো রাখতে দুই ধরনের প্রযুক্তিতেই নিয়মিত ফিল্টার ও কয়েল পরিষ্কার করা জরুরি। তবে মেরামতের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে:
ইনভার্টার এসির ভেতরের ইলেকট্রনিক পার্টস এবং পিসিবি (PCB) সিস্টেম বেশ উন্নত ও জটিল। তাই কোনো কারণে এটি নষ্ট হলে মেরামতের খরচ সাধারণ এসির চেয়ে কিছুটা বেশি হয়।অন্যদিকে, নরমাল স্প্লিট এসির মেকানিজম বেশ সহজ হওয়ায় এর পার্টসের দাম কম এবং যেকোনো টেকনিশিয়ান সহজেই এটি মেরামত করতে পারেন।
আরও পড়ুন : সারারাত এসি চালালেও বাড়বে না বিদ্যুতের বিল, জেনে নিন ঘর ঠান্ডা রাখার ৭টি উপায়
