Salary News : এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employees) সর্বনিম্ন বেতন। সম্প্রতি এই নিয়ে বড় প্রস্তাব দিয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ টেকনিক্য়াল সুপারভাইজারস অ্যাসোসিয়েশন (IRTSA)। এবার এই প্রস্তাবে সিলমোহর পড়লেই দারুণ খবর পাবেন রেলের কর্মচারীরা। 

Continues below advertisement

কেন ৫২,৬০০ টাকা সর্বনিম্ন বেতন চাইছে সংগঠনইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়ে বহু প্রস্তাব দিয়েছে কর্মী সংগঠনগুলি। এরমধ্যে রয়েছে ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনস্যুলেটিভ মেশিনারি (NC-JCM) ও  ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনস (FNPO)। স্য়ালারি রিভিশন, পেনশন বৃদ্ধি ছাড়াও অনেক ভাতা বাড়ানোর বিষয়ে কমিশনকে প্রস্তাব দিয়েছে কর্মী সংগঠনগুলি। এবার সেই তালিকায় যোগ হল IRTSA । 

কত ফিটমেন্ট ফ্য়াক্টর চাইছে কর্মী সংগঠনইন্ডিয়ান রেলওয়েজ টেকনিক্য়াল সুপারভাইজারস অ্যাসোসিয়েশনের দাবি, বর্তমান জীবনযাত্রার সঙ্গে পা মিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ৫২,৬০০ টাকা হওয়া উচিত। এর মধ্য়ে ইন্টারনেট চার্জ, পানীয় জলের বোতল ছাড়াও মেডিক্যাল ইনস্যুরেন্সের জন্য টাকা যোগ করার বিষয়ে প্রস্তাব দিয়েছে সংগঠন।

Continues below advertisement

কোন লেভেলের জন্য কী প্রস্তাব

তারা বলেছে, লেভেল ৬-এর ওপরে কোনও কর্মী থাকলে তার বেতনের ফিটমেন্ট ফ্য়াক্টর ২.৯২-র ওপরে যাওয়া উচিত। এই বলেই অবশ্য় থেমে থাকেনি IRTSA । তারা প্রতি বছর ৫ শতাংশ হারে রেলের টেকনিক্য়াল সুপারভাইজারদের বেতন বৃদ্ধির কথা বলেছে।  

IRTSA প্রস্তাবিত ফিটমেন্ট ফ্য়াক্টরলেভেল ১–৫          ২.৯২লেভেল ৬–৮        ৩.৫০লেভেল ৯–১২        ৩.৮০লেভেল ১৩–১৬     ৪.০৯লেভেল ১৭–১৮      ৪.৩৮

আগামী দিনে শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? সম্প্রতি সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশন কমিশনের কাছে শিক্ষকদের বর্তমান অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে তা ৬৫ বছর করার প্রস্তাব দিয়েছে। যেখানে বলা হয়েছে, বয়সকালে  অভিজ্ঞ শিক্ষকদের কাজে লাগানো উচিত সরকারের। এতে ছাত্রদেরও উপকার হয়। দীর্ঘ অভিজ্ঞতার কারণে সহজেই পড়ুয়াদের কোনও বিষয় বোঝাতে পারেন তারা। তাই  শিক্ষকদের রিটায়ারমেন্টের বয়স ৬৫ বছর করা উচিত।  

এই ক্ষেত্রে বেতন ও ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে ?শিক্ষক সংগঠনের দাবি, টিচারদের বেসিক স্যালারি যেন ১,৩৪,০০০ টাকা হয়। সেই কারণে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ২.৬২ থেকে ৩.৮৩ শতাংশ করতে বলা হয়েছে প্রস্তাবে। এখানেই শেষ নয়, শিক্ষকদের দাবি-প্রতি বছর ইনক্রিমেন্ট বাড়িয়ে ৩ থেকে ৬-৭ শতাংশ করা উচিত। 

আরও পড়ুন : শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট