Salary News : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর। অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) ২.৭৫ থেকে ৩.৫ ফিটমেন্ট ফ্য়াক্টর হলেই বেড়ে যাবে অনেকটা বেতন। সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ঢুকবে কত টাকা । এখানে দেওয়া হল বেসিক পে-র সম্ভাব্য হিসেব। জেনে নিন, কোন লেভেলে কত বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন। 

Continues below advertisement

কত দিনের মধ্য়ে জমা দিতে হবে রিপোর্টনিয়ম অনুসারে, অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার পর ১৮ মাসের মধ্য়ে বেতন কাঠামো বৃদ্ধির সুপারিশ গ্রহণ করতে হয়। সেই অনুযায়ী, ইতিমধ্যেই ১০ মাস কেটে গেছে। বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে ফাইনাল রিপোর্ট জমা দেবে কমিশন। যেখানে কর্মীদের বেতন বৃদ্ধির পরিকাঠামোর ক্ষেত্রে মূল নির্ণায়ক বিষয় হবে ফিটমেন্ট ফ্য়াক্টর। জেনে নিন, ২.৭৫ থেকে ৩.৫ ফিটমেন্ট ফ্য়াক্টর হলে কত 'বেসিক পে' হবে আপনার। 

ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কী ?মনে রাখবেন, যেকোনও পে কমিশনের মূল বেতন পুনর্নির্ধারণ বা বৃদ্ধির জন্য একটি গুণক ব্যবহার করা হয়। এই গুণককে ফিটমেন্ট ফ্যাক্টর বলে। এই বিষয়টি বুঝতে হবে, কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ও ভাতা ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে। ফিটমেন্ট ফ্যাক্টর যত বাড়বে বেতনও তত বেশি বাড়বে। সূত্র : বর্তমান বেসিক পে x ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে।দেশে মুদ্রাস্ফীতির কারণে বেতনের প্রকৃত মান কমে যাওয়ায় কর্মচারী সংগঠনগুলি তাদের বেতন সংশোধনের দাবির অংশ হিসেবে হাই ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে।

Continues below advertisement

ধরে নিন, বর্তমানে কোনও কর্মীর 'বেসিক পে' যদি ১৮,০০০ টাকা হয়, তাহলে কী হবে

১ সেই ক্ষেত্রে ২.৭৫ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী সংশোধিত মূল বেতন হবে ৪৯,৫০০ টাকা২ ৩.৫ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী সংশোধিত মূল বেতন হবে ৬৩,০০০ টাকা আপনাকে কেবল মনে রাখতে হবে এই হিসেবগুলি আনুমানিক দেওয়া হয়েছে। কমিশন সুপারিশ করলে তবেই আপনি এই টাকা বেসিক পে হিসাবে পাবেন, তাও সরকার অনুমোদন দিলে । এই ক্ষেত্রে 'লেভেল ১' কর্মীদের জন্যই এই হিসেব দেওয়া হয়েছে। বাকিরা অনেক বেশি পেতে পারেন। অন্তত সুপারিশ কার্যকর হলে এই বড় পরিমাণ ঢুকতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অ্য়াকাউন্টে।

আরও পড়ুন : ডিএ জুড়ে গেলে ৭ বছরে দ্বিগুণ হবে এদের বেতন, অষ্টম বেতন কমিশনে কী হতে পারে হিসেব ?