8th Pay Commission News Update : শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতে পারেন সুখবর। কর্মী সংগঠনগুলির দাবি কিছুটা বাস্তবায়িতক হলে এই প্রথমবার সবথেকে বেশি বেতন বৃদ্ধি হতে পারে সরকারি কর্মীদের। তবে সেই ক্ষেত্রে সবকিছু নির্ভর করবে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) ২.১, ২.৫ বা ৩.০ ফিটমেন্ট ফ্যাক্টর হলে ১-১০ লেভেলে কার কত বেতন বাড়তে পারে ? এখানে দেওয়া রইল হিসেব। 

এবার কলকাতায় হবে কমিশনের বৈঠকআর বেশিদিন হাতে নেই। ১০ জুলাই কলকাতায় অষ্টম বেতন কমিশনের বৈঠকের পর এবার অল্প কিছু জায়গায় বাকি রয়েছে আলোচনা। যেখানে কর্মী সংগঠনগুলির দাবি শোনার পরই ফিটমেন্ট ফ্যাক্টর সংক্রান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। এরপরই বেতন বৃদ্ধি সংক্রান্ত সুপারিশ গ্রহণ করবে কমিশনের কর্তারা।

ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কী ? কেন সবকিছু এর নির্ভর করছেআসলে ফিটমেন্ট ফ্যাক্টর হল এমন একটি গুণক, যার মাধ্যমে কর্মচারীদের বেতন বৃদ্ধি নির্ধারিত হয়। বর্তমান মূল বেতন বা বেসিক পে সংশোধন করে এই গুণকের মাধ্যমে নতুন মূল বেতনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পেলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক পে বৃদ্ধি পায়। এর মূল্য ভিত্তি হল, সূত্র : বর্তমান বেসিক পে x ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে।

কী কারণে ফিটমেন্ট ফ্যাক্টর বেতন বৃদ্ধি নির্ধারণ করেএকটা বিষয়ে সবাইকে মনে রাখতে হবে, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA) ও পরিবহণ ভাতা (TA)-র মতো অন্যান্য গুরুত্বপূর্ণ ভাতাগুলি সরাসরি মূল বেতনের ওপর নির্ভর করে। তাই কোনওভাবে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পেলে সঙ্গে সঙ্গে অন্যান্য ভাতাগুলিতেও তার প্রভাব পড়ে। ফলে কর্মীর সামগ্রিক বেতন কাঠামোয় এক লাফে বড় পরিবর্তন আসে। তবে কেবল কর্মীরা নন, এর পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। কারণ তাঁদের পেনশনও এর ভিত্তিতেই সংশোধিত হয়।

বিভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরের প্রভাব : কী বলছেন বিশেষজ্ঞরা ?কেন্দ্রীয় সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ফিটমেন্ট ফ্যাক্টর বা এর নির্দিষ্ট সীমা ঘোষণা করেনি। তবে আর্থিক বিশেষজ্ঞ ও ‘ব্যাঙ্কবাজার’-এর সিইও অধিল শেট্টির মতে, আলাদা আলাদা ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে কর্মীদের বেতনের ওপর কেমন প্রভাব পড়তে পারে, তার একটি তুলনামূলক চিত্র দেখে নেওয়া যাক..

পে লেভেল (Pay Level)বর্তমান মূল বেতন২.১ ফিটমেন্ট ফ্যাক্টরে সম্ভাব্য বেতন২.৫ ফিটমেন্ট ফ্যাক্টরে সম্ভাব্য বেতন৩.০ ফিটমেন্ট ফ্যাক্টরে সম্ভাব্য বেতন
লেভেল ১ (Level 1)₹১৮,০০০₹৩৭,৮০০₹৪৫,০০০₹৫৪,০০০
লেভেল ১০ (Level 10)₹৫৬,১০০₹১.১৮ লাখ₹১.৪০ লাখ₹১.৬৮ লাখ

১লেভেল ১ (Level 1) কর্মীদের ক্ষেত্রে:বর্তমানে এই স্তরের কর্মীদের ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা।

ফিটমেন্ট ফ্যাক্টর ২.১ হলে সংশোধিত মূল বেতন বেড়ে দাঁড়াতে পারে ৩৭,৮০০ টাকা।

এটি যদি ২.৫ করা হয়, তবে মূল বেতন হবে ৪৫,০০০ টাকা।

আর যদি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.০ করা হয়, তবে মূল বেতন বেড়ে দাঁড়াবে ৫৪,০০০ টাকা।

২ লেভেল ১০ (Level 10) কর্মীদের ক্ষেত্রে:বর্তমানে এই স্তরের অফিসার বা কর্মীদের মূল বেতন ৫৬,১০০ টাকা।

২.১ ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে সংশোধিত মূল বেতন বেড়ে হতে পারে ১.১৮ লাখ টাকা।

২.৫ ফিটমেন্ট ফ্যাক্টর হলে তা দাঁড়াবে প্রায় ১.৪০ লাখ টাকা।

আর ৩.০ ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হলে মূল বেতন এক লাফে বেড়ে দাঁড়াতে পারে ১.৬৮ লাখ টাকা।

আরও পড়ুন : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা