Salary Hike News Update : শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসতে পারে সুখবর। এক লাফে অনেকটাই বেড়ে যাবে বেতন। সেই ক্ষেত্রে পিওন থেকে শিক্ষক, ক্লার্ক থেকে আইএস অফিসার সবার বেতনই বাড়বে কয়েক গুণ। জেনে নিন, কে কত টাকা স্যালারি পাবেন ?
কীসের ভিত্তিতে এই খবরসম্প্রতি আলোচনায় বসেছে অষ্টম বেতন কমিশন। বিভিন্ন কর্মী সংগঠনের সঙ্গে বৈঠক করছে তারা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির পরামর্শ নেওয়া হচ্ছে এই ইউনিয়নগুলির থেকে। বিভিন্ন রিপোর্ট বলছে, কর্মী সংগঠনগুলির দাবি মানলে এবার ফিটমেন্ট ফ্যাক্টর হবে ৩.৮৩ গুণ। একবার কেন্দ্রীয় সরকার এই ফ্যাক্টরে অনুমতি দিলে কর্মীদের ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে হবে ৬৯,০০০ ।
কী এই ফিটমেন্ট ফ্যাক্টরকর্মীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে মূল ভিত্তি এই ফিটমেন্ট ফ্যাক্টর। যেখানে বেসিক পে বা ন্যূনতম বেতন ঠিক করার ক্ষেত্রে এই গুণক কাজ করে। পুরনো বেসিক পে-কে এই সংখ্যা দিয়ে গুণ করে নতুন ন্যূনতম স্যালারি ঠিক করা হয়। আপনার বর্তমান Basic Pay-এর সঙ্গে এই Fitment Factor গুণ করা হয়। ধরুন, আপনার বর্তমান বেসিক পে ১৮,০০০ টাকা এবং প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭। তাহলে হিসেবটি হবে: নতুন বেসিক পে = ১৮,০০০ × ২.৫৭ = ৪৬,২৬০ টাকা । মূলত, মুদ্রাস্ফীতি বা বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বেতন বাড়ানো হয়।
এখন ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী কত বেতন বাড়তে পারেবিভিন্ন সংবাদত্রের রিপোর্ট বলছে, কর্মী সংগঠনের প্রস্তাব মানলে নতুন ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ৩.৮৩ গুণ । যার অর্থ, বর্তমান ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা বদলে হবে সংশোধিত মূল বেতন: ১৮,০০০ টাকা × ৩.৮৩ = ৬৮,৯৪০ টাকা। এই হিসেব অনুযায়ী কোন কর্মীরা কত বেতন পাবেন। দেখে নিন, এই নীচের টেবিলে।
কোন স্তরে কত বেতন বাড়তে পারে
| লেভেল | বর্তমান বেতন (Rs) | সম্ভাব্য বেতন (Rs) | বিভাগ |
| Level 1-5 | ১৮,০০০ - ২৯,২০০ | ৬৯,০০০ - ১,১১,৮৩৬ | এন্ট্রি লেভেল |
| Level 6-9 | ৩৫,৪০০ - ৫৩,১০০ | ১,৩৫,৫৮২ - ২,০৩,৩৭৩ | মিড-লেভেল |
| Level 10-12 | ৫৬,১০০ - ৭৮,৮০০ | ২,১৪,৮৬৩ - ৩,০১,৮০৪ | আপার-মিড লেভেল |
| Level 13-14 | ১,২৩,১০০ - ১,৪৪,২০০ | ৪,৭১,৪৭৩ - ৫,৫২,২৮৬ | সিনিয়র অফিসার |
| Level 15-18 | ১,৮২,২০০ - ২,৫০,০০০ | ৬,৯৭,৮২৬ - ৯,৫৭,৫০০ | টপ ব্যুরোক্রেসি |
