8th Pay Commission News Update :  অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission)বদলে যেতে পারে বেতন কাঠামোর অনেক কিছু। সবথেকে বড় বিষয়, এবার বয়সের ভিত্তিতে ৫ বছর অন্তর বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Govt Employees) পেনশন। সম্প্রতি কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এমনই এমনই প্রস্তাব দেওয়া হয়েছে কমশিনের কাছে। এই প্রস্তাবে  অষ্টম বেতন কমিশন সায় দিলেই অনেকটাই বেড়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মীদের পেনশন। মূলত, প্রবীণ পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা জোরদার করতে বয়স-ভিত্তিক পেনশন বৃদ্ধির এই প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনের কাছে।

Continues below advertisement

কর্মীর বয়স অনুযায়ী শেষ তোলা স্যালারি হবে পেনশনের ভিত্তি  ?বর্তমানে জমা পড়া প্রস্তাব অনুযায়ী, একজন পেনশনভোগীর বয়স যত বাড়বে, তাঁর শেষ প্রাপ্ত বেতনের (Last Pay Drawn) শতাংশ হিসেবে পেনশনের পরিমাণও তত বৃদ্ধি পাবে। প্রস্তাবিত তালিকাটি নিচে দেওয়া হল

পেনশনভোগীর বয়সপ্রস্তাবিত পেনশনের পরিমাণ (শেষ বেতনের শতাংশ)
৬৫ বছরশেষ বেতনের ৭০%
৭০ বছরশেষ বেতনের ৭৫%
৭৫ বছরশেষ বেতনের ৮০%
৮০ বছরশেষ বেতনের ৮৫%
৮৫ বছরশেষ বেতনের ৯০%
৯০ বছর এবং তার বেশিশেষ বেতনের ১০০%

পেনশন নিয়ে কর্মচারীদের অন্যান্য মূল দাবিগুলি কী কী ?শুধু বয়স-ভিত্তিক বৃদ্ধিই নয়, কর্মী ও পেনশনভোগী সংগঠনগুলির পক্ষ থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়েছে:

Continues below advertisement

ন্যূনতম পেনশন বৃদ্ধি: ন্যূনতম পেনশনের পরিমাণ বাড়িয়ে শেষ প্রাপ্ত বেতনের (LPD) বা শেষ ১০ মাসের গড় বেতনের ৬৭% করার দাবি জানানো হয়েছে।

ফিটমেন্ট ফ্যাক্টর সংশোধন: পেনশন গণনার জন্য ব্যবহৃত ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) পুনর্মূল্যায়ন করার দাবি উঠেছে।

ডিয়ারনেস রিলিফ (DR): মহার্ঘ ভাতার কাঠামো পর্যালোচনা এবং তা পেনশনের সাথে সঠিকভাবে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ফ্যামিলি পেনশন: পারিবারিক পেনশনের আওতা ও সুবিধা আরও সম্প্রসারণের দাবি জানানো হয়েছে।

বিভিন্ন কর্মী সংগঠন যেমন NC-JCM, মহারাষ্ট্র ওল্ড পেনশন অর্গানাইজেশন এবং AIDEF ইতিমধ্যেই কমিশনের কাছে তাদের বিস্তারিত দাবিদাওয়া পেশ করেছে। এর মধ্যে পুরনো পেনশন স্কিম (OPS) ফিরিয়ে আনা এবং নতুন ইউনিফাইড পেনশন স্কিম (UPS) সংস্কারের দাবিও রয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্ত ও টাকা পাওয়ার সম্ভাব্য সময়সীমাসুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই অষ্টম বেতন কমিশন আগামী ১৫ জুন ২০২৬ পর্যন্ত বিভিন্ন সংগঠন ও অংশীদারদের কাছ থেকে মতামত ও দাবিপত্র গ্রহণ করবে।

কবে পাবেন এই সুবিধা ?কমিশন গঠন হওয়ার পর থেকে সাধারণত ১৮ মাস সময় লাগে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে। সেই অনুযায়ী, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে পারে। তবে অতীতের ট্রেন্ড বা ধারা লক্ষ্য করলে দেখা যায়, সুপারিশ জমা পড়ার পর তা সম্পূর্ণ কার্যকর হতে আরও ২ থেকে ৩ বছর সময় লেগে যায়। অর্থাৎ, ২০২৭ সালে ঘোষণা হলেও সাধারণ কর্মীরা এর সম্পূর্ণ সুবিধা পেতে পেতে ২০২৯ বা ২০৩০ সাল হয়ে যেতে পারে।

এই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন দেশের প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী (যার মধ্যে রেল ও প্রতিরক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মীরাও অন্তর্ভুক্ত)। তবে মনে রাখা প্রয়োজন, এই প্রস্তাবগুলি এখনও আলোচনার স্তরে রয়েছে এবং কেন্দ্রীয় সরকার এখনও এতে চূড়ান্ত সিলমোহর দেয়নি।

আরও পড়ুন : অষ্টম বেতন কমিশনে পার্ট টাইম জবে ৪৫,০০০ টাকা বেতন, কনসালট্যান্ট নিয়োগ শুরু, কী যোগ্যতা লাগবে ?