Salary News : অষ্টম বেতন কমিশন সুপারিশের (8th Pay Commission) পরই আসতে পারে সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি ছাড়াও বাড়তে পারে বার্ষিক ইনক্রিমেন্ট। সঙ্গে কর্মীদের সার্ভিস পিরিয়ডে ৫টি পদোন্নতির কথা বলা হয়েছে দাবিপত্রে। সম্প্রতি কমিশনের কাছে এই দাবি রেখেছে ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেন (NFIR)।
বেসিক পে কত করার দাবি ?রেলের কর্মীদের দাবি অনুযায়ী, কমিশনকে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩৩ শতাংশ বৃদ্ধি ছাড়াও বেসিক পে ৬৯,০০০ টাকা করার দাবি তোলা হয়েছে। NFIR-এর তরফে এই দাবির পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্ট ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এখানেই থেমে থাকেনি ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেন (NFIR)-এর প্রস্তাব। কমিশনের কাছে চাকরির পুরো মেয়াদকালে অন্তত ৫ বার পদোন্নতির কথা বলা হয়েছে। এ ছাড়াও রয়েছে অবসরকালীন সুবিধা বাদেও বেসিক পে-র সঙ্গে ডিএ বা মহার্ঘ ভাতা জুড়ে দেওয়া। তবে মনে রাখেবন, এগুলি কেবল কমিশনের কাছে প্রস্তাব রেখেছে রেলের কর্মী সংগঠন। এই বিষয়ে কোনও সুপারিশ করেনি অষ্টম বেতন কমিশন। তাই এই দাবি যে বাস্তবায়িত হবেই এমন কোনও নিশ্চয়তা নেই।
ন্যূনতম বেসিক পে ৬৯০০০ করার দাবিNFIR বা রেলের কর্মী সংগঠন কর্মীদের ন্যূনতম মূল বেতন ৬৯০০০ টাকা করা প্রস্তাব দিয়েছে। বর্তমানে সপ্তম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতনের পরিমাণ ১৮,০০০ টাকা রয়েছে। আগামী দিনে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে এই সংখ্যাটা বৃদ্ধির কথা বলেছে ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেন (NFIR)।
ফিটমেন্ট ফ্য়াক্টরের ওপর নির্ভর করছে..আসলে ফিটমেন্ট ফ্য়াক্টর হল একটি গুণক, যা বেতন বৃদ্ধির ভিত্তি হিসাবে কাজ করে। এই ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পেলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক পে বৃদ্ধি পায়। এর মূল্য ভিত্তি হল, সূত্র : বর্তমান বেসিক পে x ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে। সেই অনুযায়ী, বর্তমান সর্বনিম্ন মূল বেতন ১৮,০০০ টাকার ক্ষেত্রে ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করলে নতুন বেতন দাঁড়ায় প্রায় ৬৯,০০০ টাকা।
৩ শতাংশ থেকে ৬ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টরেল কর্মীদের সংগঠনের প্রস্তাব বাস্তবায়িত হলে ৩ শতাংশ থেকে বেড়ে বার্ষিক ইনক্রিমেন্ট ৬ শতাংশ হবে। এর সঙ্গে সংগঠন কর্মীদের ১০,০০০ টাকা ন্যূনতম আর্থিক সুবিধা দেওয়ার কথা বলেছে। একবার ন্যূনতম বেতন বৃদ্ধি হলে ও ইনক্রিমেন্ট হলে বেতন আরও বেড়ে যাবে কর্মচারীদের।
পেনশন ও ডিএ নিয়ে কী প্রস্তাব ?রেলের কর্মী সংগঠন পেনশন ও ডিএ নিয়ে কিছু প্রস্তাব দিয়েছে। যেমন বলা হয়েছে, ডিএ যদি ২৫ শতাংশে পৌঁছয় তা যেন কর্মীদের মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়া হয়। পাশাপাশি কর্মীদের শেষ বেতনের ৬৭ শতাংশ পেনশন হিসাবে দেওয়ার দাবি তুলেছে সংগঠন। এরসঙ্গে পারিবারিক পেনশন শেষ বেতনের ৫০ শতাংশ করার দাবি তোলা হয়েছে।
আরও পড়ুন : NSC না SCSS ? প্রবীণ নাগরিকদের জন্য কে দিচ্ছে বেশি রিটার্ন, সঙ্গে ট্যাক্স বেনিফিট
