AC Using Tips In Summer : গরমকালে অনেকেই এই বিষয়টি নিয়ে আশঙ্কা করেন। অত্যধিক গরমে আপনার এসি( AC Using Guide) হয়ে উঠতে পারে বিস্ফোরণের কারণ। কেবল সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হলেই এই ঘটনা ঘটতে পারে। তাই গরমে কীভাবে এসি ভাল (AC Service) রাখবেন, তা আগেই দেখে নিন।

Continues below advertisement

সাম্প্রতিক একটি ঘটনা চোখ খুলে দিয়েছে ব্যবহারকারীদেরকিছুদিন আগেই গাজিয়াবাদের একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে জানা যায়, এসি মেশিন থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যার আগুন ছড়িয়ে পড়েছে বিল্ডিংয়ে। তাই নিয়ম মনে সময়ে সময়ে আপনার এসির সার্ভিসিং করান। অন্যথায় সমস্যা বাড়তে বাড়তে একটি সময় অতিরিক্ত চাপ সহ্য করতে পারবেন না আপনার এসি। সেখান থেকেই বিস্ফোরণ হতে পারে।

কোথায় রাখা উচিত এসির আউটডোর ইউনিটঅনেকেই এই বিষয়টি আমরা জানি না। বেশিরভাগ লোকজনই এসির আউটডোর ইউনিট ছাদের বাইরের খোলা জায়গায় রেখে দেন। এখানেই যাবতীয় সমস্যা হয়। সরাসরি সূর্যের আলো পাওয়ার ফলে এসির আউটডোর অতিরিক্ত গরম হতে শুরু করে। তাই এটি বাইরে রাখলেও তার ওপর ছাউনি দেওয়ার চেষ্টা করুন। তবেই আগুন জ্বলা বা এসিতে বিস্ফোরণের মতো ঘটনা থেকে মুক্তি পাবেন আপনি।   টানা অনেকক্ষণ এসি চালাবেন নাঅনেকের বাড়িতেই সারা রাত এসি চালিয়ে রাখে। কেউ আবার সারা দিন এসি চালান। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, দীর্ঘক্ষণ এসি চললে তাতে অতিরিক্ত গরম তৈরি হয়। য়া থেকে ঘটতে পারে অঘটন। তাই রাতে এসি চালালে টাইমার ব্যবহার করুন। নির্দিষ্ট সময়ে যাতে নিজে থেকেই বন্ধ হয়ে যায়, তার ব্যবস্থা করুন। মূল কথা, মেশিন ঠান্ডা হওয়ার সময় দিন।

Continues below advertisement

এসির প্লাগে একাধিক সকেট রাখবেন নাএই বিষয়টি অবশ্য়ই মাথায় রাখবেন। এসির প্লাগ সব সময় একটা সকেটে গুজে রাখবেন। ওই বোর্ডে একাধিক সকেট বা প্লাগ লাগানোর ব্যবস্থা করবেন না।  তাতে হিতে বিপরীত হতে পারে। কোনও কারণে বোর্ডে কিছু শর্ট সার্কিট হলে এসির ওপরওতার প্রভাব পড়বে। অনায়াসেই আপনার এসিতে আগুন লেগে যেতে পারে।

এসির তারের দিকে নজর রাখুনএসি বসানোর সময়েই এর ওয়্যারিং পরীক্ষা করে দেখা উচিত। তাছাড়া, আপনার নিয়মিতভাবে এসির ওয়্যারিং পরীক্ষা করা প্রয়োজন। ত্রুটিপূর্ণ ওয়্যারিংয়ের কারণে শর্ট সার্কিট হতে পারে, যার ফলে হঠাৎ করে ভোল্টেজের ওঠানামা দেখা দেয়। এই বিষয়টি সরাসরি কম্প্রেসরের ওপর প্রভাব ফেলে। তাই, নিয়মিত ওয়্যারিং পরীক্ষা করুন ও প্রয়োজনে তা পরিবর্তন করুন। বার-বার আপনার অঞ্চলে কারেন্ট গেলে এসির ক্ষেত্রে ভোল্টেজ স্টেবিলাইজার ব্য়বহার করতে পারেন। 

আরও পড়ুন : এসির গ্যাস ভরাতে বেশি টাকা নিচ্ছে কোম্পানির লোক ? কীভাবে বুঝবেন গ্যাসের প্রয়োজন আছে কিনা ?