AC With Fan : গরমের হাত থেকে বাঁচতে এখন প্রতিদিন এসি চালাতে হয় আমাদের। যার জন্য গুণতে হয় অতিরিক্ত বিদ্যুতের বিল। এই সমস্যার একটি অত্যন্ত সহজ ও সাশ্রয়ী সমাধান লুকিয়ে রয়েছে আপনার ঘরের সিলিং ফ্যানের মধ্যেই। 

Continues below advertisement

মনে করে করুন এই কাজ

অনেকেই এসি চালু করার পর ঘরের ফ্যান বন্ধ করে দেন, যা আসলে একটি বড় ভুল ধারণা। বিজ্ঞান বলছে, এসি ও সিলিং ফ্যান একসঙ্গে চালালে ঘর দ্রুত ঠান্ডা হয় এবং বিদ্যুতের বিলও একধাক্কায় অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

Continues below advertisement

জেনে নিন এর পিছনের আসল রহস্য১ ফ্যান কিন্তু ঘর ঠান্ডা করে না, ঠান্ডা করে আপনাকেআমাদের মধ্যে একটি সাধারণ ভুল ধারণা রয়েছে যে, ফ্যান চালালে ঘরের তাপমাত্রা কমে। আসল বিষয়টি কিন্তু তা নয়। সিলিং ফ্যানের মূল কাজ হলো ঘরের বাতাসকে চারদিকে ঘুরিয়ে দেওয়া বা সার্কুলেট করা।

যখন ফ্যানের বাতাস আমাদের শরীরে এসে লাগে, তখন ত্বকের জমে থাকা ঘাম দ্রুত বাষ্পীভূত হয়। একই সঙ্গে শরীর থেকে তাপ বাইরে বেরিয়ে যায়। চিকিৎসা ও বিজ্ঞান পরিভাষায় একে বলা হয় "উইন্ড চিল এফেক্ট"। এর ফলে ঘরের প্রকৃত তাপমাত্রা যা-ই হোক না কেন, আমাদের শরীর অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি ঠান্ডা অনুভব করে।

২ এসি এবং ফ্যান একসঙ্গে চালালে কীভাবে বিদ্যুৎ বিল কমে ?আপনার এসির তাপমাত্রা যত কম সেট করবেন, সেটির কম্প্রেসরকে ঘর ঠান্ডা করতে তত বেশি ও একটানা কাজ করতে হবে। আর কম্প্রেসর যত বেশি চলবে, বিদ্যুতের বিল তত বেশি আসবে। এখানেই ম্যাজিকের মতো কাজ করে সিলিং ফ্যান।

তাপমাত্রা বাড়িয়ে রাখার সুবিধা: যেহেতু ফ্যানের বাতাসের কারণে আপনি নিজেই ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ঠান্ডা অনুভব করছেন, তাই এসির তাপমাত্রা ২৪ বা ২৫ ডিগ্রি সেলসিয়াসে সেট করলেও আপনার মনে হবে ঘর ২২ বা ২৩ ডিগ্রিতে রয়েছে।

কম্প্রেসরের ওপর চাপ কমে: ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সি (BEE)-র তথ্য অনুযায়ী, এসির প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর জন্য প্রায় ৬% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। অর্থাৎ, আপনি যদি এসি ২২ ডিগ্রির বদলে ফ্যান চালিয়ে ২৪ ডিগ্রিতে রাখেন, তবে সরাসরি ১২% পর্যন্ত বিদ্যুৎ বিল বাঁচানো সম্ভব।

৩ ঠান্ডা বাতাস দ্রুত ছড়িয়ে পড়েএসি থেকে বের হওয়া ঠান্ডা বাতাস সাধারণত ভারী হওয়ার কারণে ঘরের নিচের দিকে মেঝেতে জমা হয়ে থাকে। সিলিং ফ্যান চালালে সেই ভারী ঠান্ডা বাতাস পুরো ঘরে সমানভাবে ছড়িয়ে পড়ে। ফলে ঘরের কোণায় কোণায় দ্রুত শীতলতা পৌঁছায় এবং এসিকে ঘর ঠান্ডা করার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হয় না।

আরও পড়ুন : এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না ? এই ৫ লক্ষণ বলে দেবে এসির গ্যাস কিনা