Bank Holidays :  আগামী মাসে ব্যাঙ্কে একাধিক গুরুত্বপূর্ণ কাজ থাকলে এই খবর অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ, সব মিলিয়ে ১৪ দিন বন্ধ থাকবে SBI, HDFC ছাড়াও অন্য ব্যাঙ্কগুলি। রিজার্ভ ব্যাঙ্কের ছুটির ক্যালেন্ডার মেনে দেওয়া হয় এই তালিকা। এখানে রইল পুরো মাসের ছুটির লিস্ট।

Continues below advertisement

এই দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক৪ সেপ্টেম্বর : জন্মাষ্টমী, কৃষ্ণ জয়ন্তী, আহমেদবাদ, আইজল, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, দেহরাদুন, ব্যাঙ্কক, হায়দ্রাবাদ, জয়পুর, কানপুর, কলকাতা, পটনা, লখনউ, রায়পুর, শিলং সিমলা-সহ বেশ কয়েকটি শহরে প্রযোজ্য।১১ সেপ্টেম্বর : জয়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে নির্বাচন উপলক্ষ্যে ছুটি থাকবে।১২ সেপ্টেম্বর : শ্রীমন্ত শংকরদেবের তিরুভ তিথি উপলক্ষ্য়ে গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।১৪ সেপ্টেম্বর : গণেশ চতুর্থী উপলক্ষ্যে বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, নাগপুর, পানাজি, বিজয়ওয়াড়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।১৫ সেপ্টেম্বর : সম্বতসরি (চতুর্থী পক্ষ), নুয়াখই, গণেশ চতুর্থী (দ্বিতীয় দিন) আমদাবাদ, ভুবনেশ্বর, পানাজিতে ব্যাঙ্কে ছুটি থাকবে।২১ সেপ্টেম্বর : শ্রীমন্ত শংকরদেব, শ্রী নারায়ণগুরুর জন্মোৎসব উপলক্ষ্যে তিরুবনন্তপুরম ও ভুবনেশ্বরেক ব্যাঙ্কে ছুটি।২৩ সেপ্টেম্বর : মহারাজা হরি সিংজির জন্মদিনে জম্মু-কাশ্মীরে ব্যাঙ্কে ছুটি।২৫ সেপ্টেম্বর : ইন্দ্রযাত্রা উপলক্ষ্যে গ্যাংটকে বন্ধ ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্কের আনুষ্ঠানিক তালিকা

Continues below advertisement

রিজার্ভ ব্যাঙ্ক প্রতি বছর আলাদা করে সারা বছরের ছুটির তালিকা (Bank Holiday 2025) ঘোষণা করে এবং তাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। সেই তালিকা অনুযায়ী ছুটি পান ব্যাঙ্ককর্মীরা। আর এই ছুটির দিন জানা থাকলে আপনি সহজেই আপনার কাজ গুছিয়ে রাখতে পারবেন।

তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইনে লেনদেনের সুবিধা পাবেন আপনি। সেই ক্ষেত্রে ব্যাঙ্কের জন্য হাতরাতে হবে না আপনাকে। তবে কিছু ক্ষেত্রে কেবল মাত্র ব্যাঙ্কের শাখায় গিয়ে কাজ থাকলে অগাস্টের আগেই সেরে নেওয়া বুদ্ধিমানের কাজ।

SBI Fixed Deposit : আপনি যদি স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে (SBI FD Rates) বিপুল টাকা রাখার পরিকল্পনা করে থাকেন, তাহলে সামান্য সুদের হারে পরিবর্তন আপনার তহবিলে বড় প্রভাব ফেলতে পারে। সম্প্রতি স্থায়ী আমানতে সুদের হারে পরিবর্তন করেছে স্টেট ব্যাঙ্ক (SBI)। তবে মনে রাখবেন, বিপুল পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিটেই (Fixed Deposit) কম মেয়াদের জন্য এই ইন্টারেস্ট রেট পরিবর্তন করা হয়েছে।

কত ইন্টারেস্ট রেট রাখা হয়েছে ?স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এবার ৩ কোটি টাকা বা তার বেশি স্থায়ী আমানতের ক্ষেত্রে ২৫ বেসিস পয়েন্ট (bps) কমানো হয়েছে। ব্যাঙ্কের ওয়েবসাইট বলছে গত ১৫ অগাস্ট থেকে এই ইন্টারেস্ট রেট চালু হয়েছে। বর্তমানে স্টেট ব্যাঙ্কে কেউ ৭দিন থেকে ১৭৯ দিন মেয়াদে টাকা রাখলে তিনি ২৫ bps কম সুদ পাবেন। তবে ১৮০-২১০ দিনের মেয়াদে টাকা রাখলে ১০ বিপিএস কম ইন্টারেস্ট রেট পাবেন তিনি।

আরও পড়ুন : LIC এনেছে দারুণ পলিসি, ১০ লাখ টাকা লাইফ কভার, ৮০,০০০ টাকা বছরে, ১০০ বছর পর্যন্ত কী কী সুবিধা ?