LIC Policy : কন্য়ার আর্থিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চাইলে LIC এনেছে দারুণ পলিসি (LIC Kanyadan policy)। এই পলিসি (LIC Policy) আপনার কন্যার উচ্চশিক্ষা, ক্যারিয়ার ও বিয়ের যাবতীয় চিন্তার সমাধান দিতে পারে। এখানে দিনে ১২১ টাকা জমিয়ে আপনি গড়তে পারেন ২৭ লাখ টাকার তহবিল। সেই ক্ষেত্রে জেনে নিন, কী কী সুবিধা পাবেন আপনি। 

Continues below advertisement

আগে শুরু করলে লাভ বেশিমনে রাখবেন, লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশনের রয়েছে এরকম অনেক প্ল্য়ান। যেখানে আপনি দীর্ঘদিন ধরে টাকা জমিয়ে বিপুল লাভের সুবিধা পেতে পারেন। এখানে LIC Kanyadan policy-তে আপনি আপনার মেয়ের আর্থিক সুরক্ষার জন্য যাবতীয় সুবিধা পেতে পারেন। বিমার পাশাপাশি বিভিন্ন প্ল্যানে রয়েছে নিশ্চিত ধনরাশি। এই ক্ষেত্রে আপনি অনেক আগে থেকে প্ল্যান করলে বড় তহবিল গড়তে পারবেন।

কেন LIC Kanyadan policy এত গুরুত্বপূর্ণমূত, আপনার কন্যার শিক্ষা ও বিয়ের জন্য তৈরি করা হয়েছে লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশনের এই পলিসি। এই পলিসির অধীনে আপনাকে দীর্ঘ সময় ধরে কন্যার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে অল্প করে সঞ্চয় করতে হবে। আপনার কন্যার ভবিষ্যতের আর্থিক সুরক্ষার জন্য এই পলিসি এনেছে LIC ।

Continues below advertisement

কীভাবে ২৭ লাখ টাকার বিপুল তহবিল গড়তে পারবেন ?আপনি LIC কন্যাদান পলিসিতে দিনে ১২১ টাকা বিনিয়োগ করলে মাসে ৩৬০০ টাকা জমাতে পারবেন। এই টাকাটাই বছরে ৪৩,৫৬০ হবে। ২২ বছর ধরে যদি আপনি এই প্রিমিয়াম জমান তাহলে টোটাল ডিপোজিট হবে ৯.৫ লাখ। পলিসির মেয়াদ শেষে এই টাকা থেকে ২৭ লাখ পাবেন। এরমধ্যে থাকবে সাম অ্যাসিওর্ড বা নিশ্চিত ধনরাশি ছাড়াও বোনাস ও আরও সুবিধা।

কতদিন ধরে এই পলিসি রাখতে পারবেন আপনি ?এই পলিসিতে আপনি ১৩-২৫ বছর পর্যন্ত মেয়াদ নিতে পারেন। মনে রাখবেন, এখানে বেশি সময় ধরে টাকা জমালে বড় তহবিল গড়তে পারবেন আপনি। এখানেই শেষ নয়, এই পলিসি আপনাকে আয়কর আইনের ৮০ সি ধারায় ছাড় দেবে। তবে মনে রাখবেন, এই পলিসির তহবিল আপনার জমানো টাকা, পলিসির মেয়াদ ও বোনাসের ওপর নির্ভর করবে। 

কী গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে এই পলিসিতে১ এলআইসি কন্যাদান পলিসিতে রেজিস্টার করতে আপনার কন্যার বয়স ন্যূনতম ১ বছর হতে হবে।২ এই পলিসির ক্ষেত্রে কন্যার বাবার বয়সসীমা সংক্রাম্ত কিছু নিয়ম রয়েছে।

কী কী নথি লাগবে পলিসি করতে ?১ পাসপোর্ট সাইজের ছবি২ আধার কার্ড বা আপনার পরিচয়পত্র৩ কন্যার জন্ম তারিখ৪ ইনকাম সার্টিফিকেট৫ ঠিকানার প্রামাণ্য নথি।

আরও পড়ুন : LIC এনেছে দারুণ পলিসি, ১০ লাখ টাকা লাইফ কভার, ৮০,০০০ টাকা বছরে, ১০০ বছর পর্যন্ত কী কী সুবিধা ?