Best Small Cap Mutual Fund : ভুল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ (Investment) করলে লাভের জায়গায় হতে পারে লোকসান। বিশেষ করে স্মল ক্যাপ মিউচিুয়াল ফান্ডে স্বল্প সময়ের জন্য SIP করলে ঝুঁকি থাকে অনেক। তবে এই ৫ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড দিয়েছে দারুণ রিটার্ন। আপনিও যদি এতে ৫ বছর ধরে মাসে ১০,০০০ টাকা করে বিনিয়োগ করতেন তাহলে বড় তহবিল গড়তে পারতেন।
হিসেব কী বলছে ?ভারতের শেয়ার বাজারে এই পাঁচ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড দারুণ রিটার্ন দিয়েছে। গত এক দশকে আপনিও যদি এই ফান্ডগুলিতে মাসে ১০,০০০ টাকা করে ইনভেস্ট করতেন, তবে মোট ১২ লাখ টাকা বিনিয়োগের অর্থ দাঁড়াত। বর্তমানে যার মূল্য হয়ে যেত ৩৩ থেকে ৪০ লক্ষ টাকার মধ্যে। AMFI রিটার্ন সংক্রান্ত তথ্য় বলচে এই কথা। পাশাপাশি আপনি যদি পাঁচ বছরের ক্ষেত্রে প্রতি মাসে ১০,০০০ টাকা বিনিয়োগ করতেন, সেই ক্ষেত্রে আপনার বিনিয়োগের পরিমাণ দাঁড়াত ৬লক্ষ টাকা। যা ৫ বছরের শেষ ৯.৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে পৌঁছত। জেনে নিন, কোন স্মল ক্যাপ ৫ ফান্ড পাঁচ বছরে দিয়েছে দারুণ রিটার্ন। তবে মনে রাখবেন, আগামী দিনে এই রিটার্নও যে আপনি পাবেন এরকম কোনও নিশ্চয়তা নেই।
| ফান্ডের নাম | ৫ বছরের রিটার্ন | SIP ভ্যালু | কত বিনিয়োগ মোট |
| ইনভেসকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড | ১৯.৩৪ শতাংশ | ১০,১৪,৯৬৭ টাকা | ৬,০০,০০০ টাকা |
| বন্ধন স্মল ক্যাপ ফান্ড | ১৯.১৩ শতাংশ | ১০,০৮,৮৩২ টাকা | ৬,০০,০০০ টাকা |
| ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড | ১৮.৫৩ শতাংশ | ৯,৯১,৫৪৯ টাকা | ৬,০০,০০০ টাকা |
| নিমন ইন্ডিয়া স্মলক্যাপ ফান্ড | ১৭.০৯ শতাংশ | ৯,৫১,৫০৬ টাকা | ৬,০০,০০০ টাকা |
| কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড | ১৭.০৯ শতাংশ | ৯,৫১,৫০৬ টাকা | ৬,০০,০০০ টাকা |
(এই রিটার্ন ১১ নভেম্বর, ২০২৬ পর্যন্ত AMFI ডিরেক্ট প্ল্যানের বার্ষিক রিটার্নের ভিত্তিতে দেওয়া হয়েছে।)
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
