Insurance News : দেশে বদলে যেতে পারে বিমা (Insurance) কেনার ধারণা। আগামী দিনে বিমা কিনতে আলাদা করে আপনাকে দিতে হবে না কোনও কমিশন। থাকবে না মধ্যস্থতাকারীদের ঝঞ্ঝাট। জুন থেকে ভারতে চালু হতে পারে বিমা সুগম (BIMA Sugam) প্লাটফর্ম। যেখানে এক ছাতার তলায়, আপনি পাবেন, বিমা ক্রয়, রিনিউ ছাড়াও ক্লেম করার সুবিধা। সম্প্রতি ইটি নাওতে প্রকাশিত হয়েছে এই খবর।
গ্রাহকদের ক্ষেত্রে কী সুবিধা হবেএকবার এই বিমা সুগম প্লাটফর্ম চালু হলে আপনার আর কোনও কোম্পানিকে কমিশন বাবদ টাকা দিতে হবে না। যার ফলে বিমা গ্রাহকের অনেক ঝক্কি কমবে। আগে যা এজেন্দদের দিতে হত বিমার ক্রেতাদের। ডিস্ট্রিবিউশন কস্টের নামে আগে কোম্পানি যে টাকা নিত ,বিমার প্রিমিয়ামের সঙ্গে তা যোগ হত, ফলে প্রতি মাসে বা বছরে বিমার গ্রাহকদের বেশি টাকা গুণতে হত। এবার থেকে আর তা করতে হবে না। তবে, বিমা সুগমের সব সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের একটা প্লাটফর্ম ফি দিতে হতে পারে। এই প্লাটফর্ম ফি ৫-৭ শতাংশ হতে পারে।
বিমা কেনার আগে নিজেই তুলনা করতে পারবেননতুন এই প্লাটফর্ম এলে আপনি এক জায়গায় সব বিমার তুলনামূলক আলোচনা দেখেই বিমা কিনতে পারবেন। যাতে আপনি সবথেকে কমে সেরা বিমাটা কিনতে পারবেন। এখানে একটি মানদণ্ড মেনেই বিমা কোম্পানিগুলিকে বিমা বিক্রির সুযোগ দেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার কোনও কারণ থাকবে না। এক কথায় বলতে গেলে, এক ছাতার তলায় আপনি নিঝঞ্ঝাট বিমা কেনার অভিজ্ঞতা লাভ করবেন।
কবে নাগাদ কোন ধরনের বিমার সুবিধা লাভবিভিন্ন রিপোর্ট বলছে, সবকিছু ঠিকঠাক চললে আগামী জুনেই এই প্লাটফর্ম জনগণের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে এতে আপনি মোটর ইনস্যুওরেন্স করাতে পারবেন। যেকানেও রিনিউয়াল পলিসির ক্ষেত্রে আপনাকে অগাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ওই একই সময়ে স্বাস্থ্য় বিমাও যোগ করা হতে পারে বিমা সুগম প্লাটফর্মে। এখানেই শেষ নয়, সেপ্টেম্বরে এখানেই পাওয়া যাবে টার্ম ইনস্যুরেন্সের সুবিধা। যেখানে আপনি বিমা লাইফ কভারে সুবিধা পাবেন। একবার এই প্লাটফর্ম ভারতে চালু হলে, পুরো বিমা কেনার সম্পর্কে ধারণা বদলে যাবে দেশবাসীর। আগের থেকে অনেক সহজে বিমা কিনতে, রিনিউ করতে বা ক্লেইম করতে পারবেন তাঁরা। তাও এজেন্টদের কোনও কমিশন না দিয়েই।
