BSNL Offer : কম খরচে বেশিদিন চলার প্ল্যান কে না চায়। রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেডের রয়েছে এরকমই একটি রিচার্জ প্ল্যান (BSNL Recharge Plan)। আপনিও যদি দামি রিচার্জ প্ল্যান আনতে চান, তাহলে BSNL দিচ্ছি দারুণ অফার। এখানে সবথেকে বড় বিষয়, ৭২ দিনের ভ্যালিডিটি বা মেয়াদ পাবেন আপনি।

Continues below advertisement

কত টাকার মধ্যে পাবেন এই প্ল্যানBSNL এই প্ল্যান দিচ্ছে ৫০০ টাকার মধ্যে। ৪৮৫ টাকায় এই রাষ্ট্রায়ত্ত কোম্পানির প্ল্যান পাবেন আপনি। সঙ্গে থাকছে দৈনিক ফ্রি SMS, যত খুশি কল ছাড়াও দিনে ভাল ডেটার সুবিধা। তাই দীর্ঘ মেয়াদের কোনও মোবাইল রিচার্জ প্ল্যান নিতে চাইলে আপনার জন্য সুযোগ দিচ্ছে এই সরকারি সংস্থা।

কী কী সুবিধা পাবেন এই প্ল্যানে৪৮৫ টাকার এই প্ল্যানে আপনি পাচ্ছেন ৭২ দিনের ভ্যালিডিটি। সঙ্গে থাকছে প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা। এ ছাড়াও থাকছে আনলিমিটিটেড কলের সুবিধা। দিনে রয়েছে ২ জিবি করে ডেটা। যার অর্থ মেয়াদ শেষ পর্যন্ত আপনি পাচ্ছেন ১৪৪ দিনের ডেটা। একটা বিষয় মনে রাখতে হবে, আপনার ডেটা যদি দিনে ২ জিবির পরিমাণ শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাবে না। আপনি ৪০ KBPS স্পিডে ইন্টারনেট পরিষেবা পাবেন। অর্থাৎ বেসিক ইন্টারনেট পরিষেবা আপনার বন্ধ হবে না।      

Continues below advertisement

যতখুশি কলিংয়ের সুবিধাআপনি এই মোবাইল রিচার্জ প্ল্যানে পাবেন যেকোনও নেটওয়ার্কে যত খুশি কলিংয়ের সুবিধা। সারা দেশে এই কলিং পরিষেবা পাবেন আপনি। সঙ্গে থাকছে ১০০ করে SMS-এর সুবিধা। সারা দিনে এই সুবিধা পাবেন আপনি।

এবার রাষ্ট্রায়ত্ত কোম্পানি BSNL নিয়ে এল স্যাটেলাইট ফোন (BSNL Satellite Phone)। দাম শুনলে চমকে যাবেন। এক দামি ফোন কিনতে আপনার খরচ পড়বে ১.৩৪ লাখ টাকা। সাধারণ ফোনের থেকে কোথায় আলাদা ? চাইলেই সবাই কিনতে পারবেন এই ফোন ?  

সাধারণ ফোনের থেকে কোথায় আলাদা মনে রাখবেন, সাধারণ মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। যেখানে নেটওয়ার্ক টাওয়ার থাকে না, সেখানে মোবাইলে নেট বা কথা বালার ক্ষেত্রে সমস্য়া তৈরি হয়। বিশেষ করে দুর্গম অঞ্চলে সাধারণ মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। যেখানে মোবাইল টাওয়ার নেই, সেই সব জায়গায় এবার সেইসব জায়গায় যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে স্যাটেলাইট ফোন ব্যবহার করা হয়।

আরও পড়ুন : সরকারি কর্মীদের কবে থেকে বাড়বে বেতন ? সংসদে এই জানাল সরকার ?