BSNL Offer : বেসরকারি টেলিকম কোম্পানিগুলির (Telecom Company) সঙ্গে পাঞ্জা কষতে ফের ধামাকা অফার আনল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল (BSNL Recharge Plan)। এবার একবার রিচার্জ (Mobile Recharge) করলেই পাবেন ১৫০ দিনের ভ্যালিডিটি। আরও কী কী সুবিধা দিচ্ছে কোম্পানি, জেনে নিন এখানে।
একবার রিচার্জ করলেই সব চিন্তা শেষকোম্পানি তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে জানিয়েছে, এখন থেকে কোম্পানির গ্রাহকদের আর বার বার রিচার্জের বিষয়ে ভাবতে হবে না। এখন "এক রিচার্জ, ১৫০ দিনের নন-স্টপ কানেক্টিভিটি।" কত টাকায় কী কী সুবিধা পাবনে এই প্ল্যানে।
BSNL-এর এই প্ল্য়ান রয়েছে ৯৯৭ টাকার মনে রাখবেন, ১৫০ দিনের ভ্যালিডিটির এই BSNL-এর প্ল্যান নিতে আপনার ৯৯৭ টাকা খরচ হবে। এক সঙ্গে অনেকটা টাকা মনে হলেও আসলে এটি গ্রাহকদের জন্য সাশ্রয়ী প্ল্যান হতে পারে। যেহেতু এতে দীর্ঘমেয়াদি সুবিধা দেওয়া হয়, তাই আপনি দিনের হিসেবে অনেক বেশি সুবিধা পাবেন। এতে সব মিলিয়ে আপনার প্রায় ৫ মাসের জন্য রিচার্জের কোনও চিন্তা করতে হবে না।
দিনে ২ জিবি ডেটা : এখন অনেকেই দিনভর অনলাইনে কাজের জন্য বেশি ডেটা ব্যবহার করেন। সেই ক্ষেত্রে এই প্ল্য়ান আপনার খুব কাজের হতে পারে। বিশেষ করে যারা বাড়ি থেকে কাজ করেন বা Work from Home, অনলাইনে পড়াশোনা করছেন তাদের জন্য এই প্ল্যান দারুণ কাজের হবে। কারণ এতে পাবেন দিনে ২GB করে হাই-স্পিড মোবাইল ডেটা।
যতখুশি কল করতে পারবেন : এই প্ল্যানের মাধ্যমে আপনি প্রায় ৫ মাস যত খুশি কলিংয়ের সুবিধা পাবেন। দেশের যেকোনও নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড কথা বলার সুবিধা থাকছে এই প্ল্যানে। তাই নতুন করে চিন্তার কিছু নেই।
ফ্রি SMS: দিনে ২ জিবি করে ডেটা ও যত খুশি কলিংয়ের পাশাপাশি গ্রাহকরা এতে প্রতিদিন ১০০টি করে ফ্রি SMS ব্যবহারের সুযোগ পাবেন।
এই প্ল্যান কেন আপনার জন্য সাশ্রয়ী ? এতে ৯৯৭ টাকার প্ল্যানে প্রতি মাসের খরচ দাঁড়াচ্ছে মাত্র প্রায় ১৯৯ টাকা। এই অল্প খরচে প্রতিদিন ২GB ডেটা ও আনলিমিটেড কলিং বর্তমান বাজারে সত্যিই অবিশ্বাস্য।
কীভাবে রিচার্জ করবেন ?গ্রাহকদের সুবিধার্থে BSNL তাদের নিজস্ব AI-চালিত স্মার্ট চ্যাটবট 'BReX' (BReX) চালু করেছে। এর সাহায্যে গ্রাহকরা খুব সহজেই নিজেদের জন্য সঠিক প্ল্যান বেছে নিয়ে রিচার্জ করতে পারবেন। এছাড়া BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট বা যেকোনো ডিজিটাল পেমেন্ট অ্যাপ থেকেও এই ৯৯৭ টাকার প্ল্যানটি রিচার্জ করা যাবে।
আরও পড়ুন : মাত্র ৫১ টাকায় আনলিমিটেড কলিং, দিনে 2GB ডেটা ! ধামাকা 'ফ্রিডম অফার' আনল BSNL
