Mobile Recharge Plan : যারা দীর্ঘদিনের প্ল্যানের পাশাপাশি প্রতিদিন ৩ জিবি করে ডেটা চান, তাদের জন্য এই বাজেট প্ল্যান(BSNL Recharge Plan) নিয়ে এসেছে রাষ্টায়ত্ত কোম্পানি BSNL। এখানে আপনি যত খুশি কলের সুবিধা পাবেন। কত দিনের ভ্যালিডিটি, কত টাকা এই প্ল্যান বাবদ নেয় কোম্পানি।     

Continues below advertisement

কত দিনের মেয়াদ পাবেন এই প্ল্যানেবেসরকারি টেলিকম কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে কোম্পানি বেশ কিছু আকর্ষণীয় রিচার্জ প্ল্যান চালু করেছে। খুচরো গ্রাহকদের নজর কাড়তেই এই প্ল্যান এনেছে কোম্পানি। এই কারণেই গত কয়েক মাসে BSNL তাদের নেটওয়ার্কে লক্ষ লক্ষ নতুন গ্রাহক জুড়তে সক্ষম হয়েছে। বিশেষ করে নেটওয়ার্কের সম্প্রসারণ ও সাশ্রয়ী প্ল্যানগুলোই কোম্পানির সাফল্যে মূল ভূমিকা নিয়েছে। সম্প্রতি কোম্পানি ৭০ দিনের একটি নতুন প্ল্যান চালু করেছে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি হাই-স্পিড ডেটা ও আনলিমিটেড কলিং ছাড়াও আরও অনেক সুবিধা পাবেন।

কত টাকা দাম পড়বে এই প্ল্যানেরকিছুদিন আগেই এই প্ল্যানের বিষয়ে জানিয়েছে কোম্পানি। BSNL India তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই নতুন প্রিপেড প্ল্যানের ঘোষণা করেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড এই সাশ্রয়ী প্রিপেইড প্ল্যানের মেয়াদ বা ভ্যালিডিটি রেখেছে ৭০ দিন। আপনাকে এই প্ল্যান নিতে হলে ৫৯৯ টাকা দিতে হবে। এতে আপনি ভারত জুড়ে আনলিমিটেড কলিং ও বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের সুবিধা পাবেন। এখানেই শেষ নয়, এর সঙ্গে আপনি দিনে ১০০টি করে বিনামূল্যে SMS-এর সুবিধা পাবেন।

Continues below advertisement

মাসে কত ডেটা পাবেন আপনিBSNL-এর এই প্ল্যানে আপনি প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন। সব মিলিয়ে গ্রাহকরা এতে মোট ২১০ জিবি ডেটার সুবিধা নিতে পারবেন। মনে রাখবেন, দৈনিক ডেটার কোটা শেষ হয়ে যাওয়ার পরেও গ্রাহকরা ৪০ kbps গতিতে আনলিমিটেড ডেটা চালাতে পারবেন। এর অর্থ হল,ব্যবহারকারীরা প্রতিদিন ৯ টাকারও কম খরচে দীর্ঘ মেয়াদ, হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন। আপনি ভিডিও স্ট্রিমিং করুন, অনলাইন গেম খেলুন কিংবা অনলাইন ক্লাস বা মিটিংয়ে অংশ নিন, এই প্ল্যানটি আপনার সব ধরনের প্রয়োজনই মেটাতে সক্ষম। এখানেই শেষ নয়, এই প্ল্যানের সঙ্গে গ্রাহকরা 'BiTV' ব্যবহারের সুবিধাও পাবেন। যার মাধ্যমে তারা তাদের পছন্দের লাইভ টিভি চ্যানেল ও বিভিন্ন OTT প্ল্যাটফর্ম উপভোগ করতে পারেন।

নতুন OTT প্ল্যান এনেছে কোম্পানিকোম্পানি সম্প্রতি ৪৯৯ টাকার একটি নতুন প্ল্যান চালু করেছে। এই প্ল্যানের আওতায় গ্রাহকরা JioHotStar, SonyLIV এবং Zee5-এর সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন। সবথেকে বড় বিষয়ে গ্রাহকরা এতে তিনটি OTT প্ল্যাটফর্ম বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন। তিন মাস ধরে গ্রাহকরা এই প্লাটফর্ম ব্যবহারের সুযোগ পাবেন। গ্রাহকরা একই সময়ে দুটি স্ক্রিন বা ডিভাইসে এই অ্যাপগুলি ব্যবহার করতে পারবেন। যার ফলে আপনি ছাড়াও আপনার পরিচিত অন্য কেউ এই প্ল্যানের সুবিধা নিতে পারবেন।

আরও পড়ুন : Jio, Airtel, Vi, BSNL দাম বাড়াল মোবাইল রিচার্জের, কোন প্ল্যানে কত টাকা বৃদ্ধি ?