Petrol Diesel Price : শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। এইসব দেশে আপনি জলের থেকেও কম দামে পাবেন পেট্রোল (Cheapest Petrol Price)। এক লিটার জলের বোতল দেশে কিনতে খরচ পড়ে ১৫ থেকে ২০ টাকা। সেখানে লিবিয়ায় এই টাকায় ৬ লিটার পেট্রোল পেয়ে যাবেন আপনি। লিবিয়ায় ভারতীয় মুদ্রায় এক লিটার পেট্রোলের দাম পড়ে ২.২৫ টাকা।
বিশ্ব বাজারে কী অবস্থা জ্বালানির দামেরবর্তমানে আমেরিকা-ইরান যুদ্ধের ফল ভুগছে সারা বিশ্ব। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। তবে বিশ্বে গড় পেট্রোলের লিটার প্রতি দাম দাঁড়িয়েছে ১৪১ ডলার। সবথেকে অবাক করার বিষয়, এর মধ্যেও কিছু দেশে পেট্রোলের দাম লিটার পিছু ৪ ডলারের নীচে চলছে।
কোন দেশ সবথেকে সস্তায় পেট্রোল বিক্রি করছেসস্তায় পেট্রোল বিক্রির ক্ষেত্রে সবার ওপরে নাম রয়েছে লিবিয়ার। এখানে লিটার পিছু পেট্রোলের দাম ২.২৫ টাকা রাখা হয়েছে। এরপরই নাম রয়েছে ইরানের। যেখানে প্রতি লিটার পেট্রোলের দাম রাখা হয়েছে ২.২৭ টাকা। সস্তা পেট্রোলের এই তালিকায় তৃতীয়তে নাম রয়েছে ভেনেজুয়েলার। এখানে মাত্র ৩.৩৬ টাকায় আপনি এক লিটার পেট্রোল পাবেন।
কোথায় সবথেকে দাম বেশি পেট্রোলেরসবথেকে দামি পেট্রোলের তালিকায় রয়েছে হংকংয়ের নাম। এখানে প্রতি লিটার পেট্রোলের দাম ৩৯০.৫২ টাকা। এই তালিকায় দ্বিতীয়তে নাম রয়েছে মালাবির। যেখানে আপনি ৩১০.৯৭ টাকা দিলে এক লিটার পেট্রোল পাবেন। ডেনমার্কে এই পেট্রোলের দাম ২৫৭.৮৭ টাকা। ইউরোপের দেশগুলির মধ্যে ইজরায়েল ও নেদারল্য়ান্ডে ২০০ টাকার ওপরে পেট্রোলের দাম চলছে।
কোথায় পাওয়া যাচ্ছে সবথেকে সস্তা ডিজেলআপনি যদি সবথেকে সস্তায় ডিজেল কিনতে চান, তাহলে ভেনেজুয়েলা সবার ওপর থাকবে। এখানে এক লিটার ডিজেলের দাম ৪২ পয়সা। এরপরই রয়েছে ইরান ৫৫ পয়সা, লিবিয়া ২.২৫ পয়সা প্রতি লিটার।
সবথেকে বেশি দাম ডিজেলের কোথায়আপনি যদি বিশ্বের ডিজেল চিত্রের দিকে দেখেন, তাহলে হংকংয়ে পেট্রোলের মতো ডিজেলের দাম সবথেকে বেশি। এখানে এক লিটার ডিজেল কিনতে আপনাকে ৪২০ টাকা দিতে হবে। মালাবিতে ৩৪৮ টাকা ল্টার পিছু ডিজেলের দাম রাখা হয়েছে। সিঙ্গাপুর বর্তমানে ডিজেলের দাম ২৬১.৮৪ টাকা প্রতি লিটার চলছে।
আরও পড়ুন : কবে থেকে দেশে প্লাস্টিকের নোট, RBI শুরু করে দিল কাজ, কোন কোন কাগজের নোটে কোপ ?
