Marriage Invitation Card Scam : বন্ধুর বিয়ের কার্ড এসেছে ভেবে ক্লিক করছেন (Digital Wedding Card Scam)? পলকেই ফাঁকা হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account)। সেই ক্ষেত্রে কীভাবে বাঁচতে হবে জেনে নিন। অন্যথায় মোবাইল আপনার হাতে থাকলেও নিয়ন্ত্রণ করবে প্রতারকরা (Digital Scam)।
সম্প্রতি এই প্রতারণাচক্র সক্রিয় হয়েছেডিজিটাল যুগে এখন ঘরে বসেই পাওয়া যায় নিমন্ত্রণপত্র। দূরের আত্মীয়-স্বজনদের ডিজিটাল মাধ্য়মেই পাঠিয়ে দেওয়া যায় ইনভিটেশন কার্ড। এই ডিজিটাল ইনভিটেশন কার্ডকেই প্রতারণার হাতিয়ার করছে ঠগরা। বিশেষ করে বিয়ের ডিজিটাল নিমন্ত্রণপত্রের মাধ্য়মে হাতিয়ে নেওয়া হচ্ছে গোপন নথি। এক ক্লিকেই আপনার আর্থিক নথি চলে যাবে অন্যের হাতে। সম্প্রতি এরকম বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে পুলিশের। সাইবার অপরাধীদের থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সতর্ক বার্তা পাঠাচ্ছে পুলিশ সোশ্য়াল মিডিয়ায় পাঠানো হচ্ছে এই বার্তা।
আপনার প্রিয়জনের নাম নিয়ে হচ্ছে প্রতারণাএই ধরনের ডিজিটাল ওয়েডিং কার্ডে তলায় থাকছে বিশেষ লিঙ্ক। প্রতারকরা জানে, আপনি কার্ডের বিষয়ে জানতে গেলেই ওই লিঙ্কে ক্লিক করবেন। আর সেই সুযোগই নেবে সাইবার ক্রিমিনালরা। আপনার অজান্তেই মোবাইলের ওপর নিয়ন্ত্রণ চলে যাবে তাদের হাতে। সম্প্রতি রাজস্থান পুলিশ এই বিষয়ে এক্স হ্য়ান্ডেলে একটি পোস্ট করেছে। সেখানে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
কীভাবে এই প্রতারণার ফাঁদে পড়ছে মানুষজনপুলিশের তরফে বলা হচ্ছে, প্রথমে হোয়াটসঅ্য়াপের মাধ্য়মে একটি ওয়েডিং ডিজিটাল কার্ড পাঠাচ্ছে জালিয়াতরা। সেখানেই জুড়ে দেওয়া হচ্ছে ক্ষতিকর .apk ফাইল। দেখতে সাধারণ ডিজিটাল কার্ডের মতো হলেও এই ফাইলই আপনার বড় ক্ষতি করতে পারে। একবার এই ফাইলে ক্লিক করলেই আপনার মোবাইলে তা ডাউনডোড হয়ে যায়। এরপর আপনার মোবাইলের নিয়ন্ত্রণ চলে যায় সাইবার অপরাধীদের হাতে।
১ এরপর প্রতারকরা মোবাইলের নিয়ন্ত্রণ নিতে পারে।২ আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে এর মাধ্যমে।৩ এর মাধ্যমেই আপনার ব্যাঙ্কিং বিবরণও বের করে নেওয়া যায়।৪ আপনার মোবাইলে যাওয়া ওটিপি ও মেসেজ পড়তে পারে ফ্রডরা।
এর থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন ?ডিজিটাল কার্ড খোলার আগে মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়।
১ অজানা নম্বর থেকে পাওয়া কার্ড সঙ্গে সঙ্গে খুলবেন না।২ এছাড়াও, সন্দেহজনক .apk ফাইল ডাউনলোড করবেন না।৩ যেকোনও লিঙ্কে ক্লিক করার আগে, অনুগ্রহ করে সেটি সাবধানে যাচাই করুন।৪ প্রেরকের পরিচয় নিশ্চিত করার পরেই কার্ডটি খুলুন।৫ কার্ডে শুধুমাত্র বিশ্বস্ত অ্যাপ ইনস্টল করার কথা মনে রাখবেন।৬ এটা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ বিষয় হল- আসল বিয়ের কার্ড প্রায়শই পিডিএফ, ইমেজ বা সাধারণ মেসেজ ফরম্যাটে আসে, .apk ফাইলে নয়।
সাইবার প্রতারণার শিকার হলে কী করবেন ?আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই ধরনের প্রতারণার শিকার হন, তাহলে অবিলম্বে অভিযোগ করুন।১ সাইবার হেল্পলাইন-১৯৩০২ সাইবার হেল্পডেস্ক- ৯২৫৬০০১৯৩০ / ৯২৫৭৫১০১০০৩ অনলাইন পোর্টাল- cybercrime.gov.in৪ কাছের পুলিশ স্টেশন অথবা সাইবার পুলিশ স্টেশন৫ মনে রাখবেন, আপনি যত তাড়াতাড়ি অভিযোগ করবেন, ক্ষতি হওয়ার সম্ভাবনা তত কমবে।
