100 Percent Ethanol Gets Green Signal : E20 Petrol নিয়ে বিতর্কের মাঝেই এবার ১০০ শতাংশ ইথানলের পথ প্রশস্ত করল সরকার। আগামী দিনে গাড়িতে E100 পেট্রোলের অপশন তৈরি হল। সেই পথ দেখাতেই সেন্ট্রাল মোটর ভেহিক্যাল রুলে (Motor Vehicle Rule) সংশোধনী এনেছে কেন্দ্র। মূলত, বিদেশ থেকে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমাতে ফ্লেক্স ফুয়েলের প্রচার করছে সরকার।

Continues below advertisement

কী করা হয়েছে সরকারের তরফেসম্প্রতি সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক(MoRTH) ১৮৮৯ সালের মোটর যান আইনে একটি সংশোধনী আনার বিজ্ঞপ্তি প্রকাশ্য়ে আনে। গত ২৩ অক্টোবর এই সংশোধনী প্রকাশ্যে আনা হয়। নতুন এই সংশোধনীর ফলে যানবাহনের নিঃসরণের মান, জ্বালানির বৈশিষ্ট্য ও পরীক্ষা সংক্রান্ত পদ্ধতিতে E85 ও E100 ইথানল মিশ্রিত পেট্রোলকে রাখা হয়েছে।   

নতুন এই সংশোধনীর ফলে কী হবে ?আগের কেন্দ্রীয় মোটর যান আইনে সংশোধনী আনার ফলে ভারতে গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলিকে আরও বেশি মাত্রায় ইথানল মিশ্রিত ইঞ্জিন সহায়ক গাড়ি তৈরি করতে হবে। তবে, E85 ও E100 জ্বালানি কেবল সেই যানবাহনেই ব্যবহার করা যাবে, যা বিশেষভাবে এই ধরনের জ্বালানি ব্যবহার করার উপযুক্ত। মনে রাখতে হবে, প্রচলিত পেট্রোলচালিত গাড়ি ছাড়াও E20 ​​জ্বালানিতে চলার উপযোগী গাড়িগুলিও এই উচ্চমাত্রার ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করতে পারবে না। 

Continues below advertisement

কী এই ফ্লেক্স ফুয়েল ?কেন্দ্রীয় মোটর যান আইনে সংশোধনীর ফলে আগামী দিনে ১০০ শতাংশ ইথানল জ্বালানির গাড়ি চলতে দেখা যেতে পারে ভারতের রাস্তায়। 'ফ্লেক্স-ফুয়েল'  যানবাহন আসলে ইথানল ও পেট্রোলের বিভিন্ন অনুপাতে চলার উপযোগী জ্বালানি। যার মাধ্যমে সরকার কার্বন গ্যাস নির্গমনের মাত্রা কমাতে, তথা বিদেশ থেকে জ্বালানির নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন : ফের হাজার-হাজার চাকরি যাবে ! এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের চিন্তা বাড়ল ?