50 Lakh For 5 Years Return : আপনিও যদি বড় আমনাতের ফিক্সড ডিপোজিট করতে চান, তাহলে আগেই নিতে হবে এই সিদ্ধান্ত। কারণ, স্মল ফিন্যান্স ব্যাঙ্ক এখন দিচ্ছে দারুণ সুদ। এখানে সাধারণের থেকে বেশি সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। তাই আপনিও যদি ৫ বছরের জন্য ৫০ লাখের FD করতে চান তাহলে অবশ্যই জেনে নিন রিটার্নের পরিমাণ। 

Continues below advertisement

স্মল ফিন্যান্স ব্যাঙ্কে কত সুদ দিচ্ছেবর্তমানে বিভিন্ন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক সাধারণ ছাড়াও প্রবীণ নাগরিকদের দারুণ ইন্টারেস্ট রেট দিচ্ছে। এর মধ্য়ে অন্যতম নাম সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্য়াঙ্কের। বর্তমানে এই ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ৮.২৫ শতাংশ সুদ দিচ্ছে। যেখানে প্রবীণ নাগরিকরা পাচ্ছেন আরও একটু বেশি। ৮.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে সিনিয়র সিটিজেনদের। মনে রাখবেন, পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলে এই সুদের হার পাবেন আপনি। পয়সাবাজারে ২১ অক্টোবরের ডেটা অনুযায়ী এখানে এই সুদের হার দেওয়া হল।

কী কী বিষয় রয়েছেসাধারণ নাগরিক প্রবীণ নাগরিক
FD ইনভেস্টমেন্ট৫০ লাখ টাকা৫০ লাখ টাকা
বার্ষিক ইন্টারেস্ট রেট৮.২৫ শতাংশ৮.৫০ শতাংশ
মেয়াদ৫ বছর৫ বছর
সম্ভাব্য সুদ কত পাবেন২৫.৩৬ লাখ টাকা২৬.৪৮ লাখ টাকা
মেয়াদ শেষে প্রাপ্ত অর্থ৭৫.৩৬ লাখ টাকা৭৬.৪৫ লাখ টাকা

এখানে দেওয়া সুদের হার ও পরিসংখ্যান ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের হারের ওপর ভিত্তি করে তৈরি করার হয়েছে। এই ক্ষেত্রে প্রকৃত প্রাপ্তি নির্ভর করবে ব্যাঙ্কের আমানত সংক্রান্ত শর্তাবলী, সুদের হারের অপশন ও প্রযোজ্য হারের ওপর। আপনি চাইলে আরও অনেক স্মল সেভিংস ব্যাঙ্ক রয়েছে। যেখানে ৮ শতাংসের বেশি সুদ দিচ্ছে ব্যাঙ্ক। আপনি সেখানেও বিনিয়োগে করতে পারেন।

Continues below advertisement

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন