Gold Buying Tips : আপনিও যদি ধনতেরাসে সোনা কেনার প্ল্যান করে থাকেন, তাহলে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন। এখন কেবল হলমার্ক দেখে সোনা কিনবেন না। সোনার বিশুদ্ধতা বুঝতে দেখে নিতে হবে আরও বেশকিছু বিষয়। জেনে নিন, এই মানদণ্ডগুলি আপনি যাচাই করছেন কিনা। 

Continues below advertisement

কবে আসছে ধনতেরাস ?চলতি বছরে ৬ নভেম্বর পড়েছে ধনতেরাসের দিন। আপনিও যদি ওইদিন সোনা কিনে ঘরে আর্থিক সমৃদ্ধি আনতে চান, তবে মাথায় রাখতে হবে কিছু বিষয়। আপনি সোনার কয়েন বা গয়নাও কিনতে পারেন ওই শুভ দিনে। সেই ক্ষেত্রে সোনার বিশুদ্ধতা যাচাই একটা বড় বিষয়। সবথেকে বড় বিষয়, আপনি যদি কোনও ছোট দোকান থেকে সোনা কেনেন, তাহলে এই যাচাই পদ্ধতিগুলি আপনার অবশ্য় কর্তব্যের মধ্যে পড়ে।

কেন কেবল হলমার্ক সোনার বিশুদ্ধতার চাবিকাঠি নয়সোনার বিশুদ্ধতা যাচাইয়ের বিষয় উঠলেই সবাই আগে হলমার্কিংয়ের কথা ভাবেন। হলমার্ক মানেই সেই সোনার বিশুদ্ধতা সরকারের তরফে যাচাই করা হয়েছে। দেশে সোনার বিশুদ্ধতার শংসাপত্র দেয় 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড' (BIS)। তবে, একমাত্র হলমার্ক আপনার সোনার বিশুদ্ধতা যাচাইয়ের মানদণ্ড হতে পারে না। কারণ, নকল হলমার্কও ব্যবহার করতে পারে দোকানি।  

Continues below advertisement

এই কারণেই ‘হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন’ (HUID) কোড খুবই গুরুত্বপূর্ণ। সোনার গয়না কেনার আগে BIS-এর হলমার্ক গয়নায় খোদাই করা থাকে। এখানেই পাবেন ছয় অঙ্কের আলফানিউমেরিক কোড। এই সংখ্যাই ক্রেতাদের ‘বিআইএস কেয়ার’ (BIS Care) মোবাইল অ্যাপ বা এর অনলাইন পোর্টালের মাধ্যমে গয়নার বিষয়ে বিস্তারিত তথ্য ও বিশুদ্ধতা যাচাইয়ের সুযোগ করে দেয়। 

HUID কোডের মাধ্যমে কীভাবে সেনার বিশুদ্ধতা যাচাই করবেন ?আপনি সহজেই অনলাইনে HUID কোড যাচাই করতে পারবেন। নীচে সেই ধাপগুলি দেওয়া হল।১ : প্রথমেই HUID কোড খুঁজুন : প্রথমেই আপনার গয়নার আইটেমে স্ট্যাম্প করা 6-সংখ্যার কোড খুঁজুন। এটি আসলে BIS লোগো। যা 22K, 18K এর মতো বিশুদ্ধতার স্ট্যাম্প ও কোন জুয়েলার্স এটি বানিয়েছে তা সেখানে খোদাই করা পাবেন।

২ BIS কেয়ার অ্যাপ : গুগল প্লে স্টোর অ্যাপল অ্যাপ স্টোর থেকে BIS Care App ডাউনলোড করুন। এই অ্য়াপে আপনি হলমার্ক গয়না যাচাই করতে পারবেন। ৩ HUID কোড যাচাই করুন : এবার অ্যাপটি খুলে হোম স্ক্রিনে "Verify HUID" অপশনে প্রেস করুন। তারপর ছয়-সংখ্যার HUID কোডটি টাইপ করুন। এটি আপনার গহনাতে দেখতে পাবেন।৪ রেজাল্ট দেখে নিন : এই পর্বে এসে অ্যাপে জুয়েলারের রেজিস্ট্রেশনের বিবরণ, হলমার্কিংয়ের তারিখ, হলমার্কিং সেন্টার ও সোনার বিশুদ্ধতার মাত্রা দেখতে পারবেন।

৫ সোনা কেনার আগে দেখে নিন: শেষে স্ক্রিনে দেখানো তথ্যের সঙ্গে কেনা গয়না ও জুয়েলারের দেওয়া রসিদের তথ্য হুবহু মিলছে কি না, তা দেখে নিন।

এর পাশাপাশি আপনি যদি হলমার্ক ছাড়া সোনার গয়নার বিশুদ্ধতা যাচাই করতে চান, তবে বিআইএস-স্বীকৃত যেকোনও ‘অ্যাসেয়িং অ্যান্ড হলমার্কিং সেন্টারে’ গিয়ে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে তা পরীক্ষা করাতে পরাবেন। 

আরও পড়ুন : নভেম্বরে ১৩ দিন ব্যাঙ্কে গেলে কাজ হবে না! SBI,HDFC ছাড়াও ছুটি থাকবে বেশিরভাগ ব্রাঞ্চ, রইল পুরো লিস্ট