E85 Fuel India Launch : দেশে পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price) বৃদ্ধির প্রভাব পড়ছে আম আদমির পকেটে। পরিস্থিতি বুঝেই E85 জ্বালানি বাজারে এনেছে সরকার। ইথানল মিশ্রিত এই জ্বালানি (Flex Fuel Cars) নিয়েই শুরু হয়েছে কিছু বিভ্রান্তি। অনেকের মনেই প্রশ্ন জাগছে, এটি সাধারণ বাইক (Bikes) বা গাড়িতে (Cars) ব্যবহার করা যাবে কিনা ? এর ফলে মাইলেজে কী প্রভাব পড়বে ? কত টাকা কমে পাবেন এই পেট্রোলবিশ্ব পরিবেশ দিবসে ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী দিল্লিতে দেশের প্রথম E85 ফুয়েল ডিসপেন্সার (ইথানল মিশ্রিত জ্বালানি পাম্প) উদ্বোধন করেছেন। পেট্রোলের লাগামছাড়া দামের বাজারে এই নতুন জ্বালানি প্রতি লিটারে প্রায় ২০ টাকা কম দামে (দিল্লিতে ₹৮২.১২/লিটার) পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এটি সাধারণ বাইক বা গাড়িতে ব্যবহার করা যাবে কী ? এর ফলে মাইলেজে কী প্রভাব পড়বে?

Continues below advertisement

সাধারণ বাইক বা গাড়িতে কি E85 ব্যবহার করা যাবে ?সোজা কথা: আপনার সাধারণ বা প্রচলিত (E20 compatible) গাড়ি বা বাইকে ভুল করেও E85 ফুয়েল ভরবেন না। এটি করলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

কারণ কী ?E85 ফুয়েলে ৮৫% ইথানল এবং মাত্র ১৫% পেট্রোল থাকে। সাধারণ ইঞ্জিনের ফুয়েল লাইন, প্লাস্টিক ও রবারের পার্টস এবং ফুয়েল ইনজেক্টর এত উচ্চ মাত্রার ইথানল সহ্য করতে পারে না। ফলে ইঞ্জিন বিকল হওয়া, পাইপ ফেটে যাওয়া এবং পারফরম্যান্স পুরোপুরি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এটি শুধুমাত্র ফ্লেক্স-ফুয়েল ভেহিকল (Flex-Fuel Vehicles বা FFVs)-এর জন্যই তৈরি।

Continues below advertisement

বর্তমানে ভারতে মাত্র ৩টি মোটরসাইকেল অফিশিয়ালি এই ফুয়েলে চলতে সক্ষম

Hero Splendor+ Flex Fuel (এক্স-শোরুম দাম প্রায় ₹৮২,৭১০)

Hero HF Deluxe Flex Fuel (এক্স-শোরুম দাম প্রায় ₹৭২,৭৯২)

Suzuki Gixxer SF 250 FFV (এক্স-শোরুম দাম প্রায় ₹১.৯৮ লাখ)

যাত্রীবাহী গাড়ির মধ্যে মারুতি সুজুকি তাদের WagonR Flex Fuel এবং টয়োটা তাদের Innova HyCross Flex Fuel মডেলগুলি নিয়ে কাজ করছে, যা খুব শীঘ্রই বাজারে পুরোদমে আসতে চলেছে।

মাইলেজে কেমন প্রভাব পড়বে ?টাকা বাঁচাতে গিয়ে এই জ্বালানি ব্যবহার করলে মাইলেজে কিন্তু কিছুটা ঘাটতি দেখা যাবে।

মাইলেজ কমবে: খাঁটি পেট্রোলের তুলনায় ইথানলের শক্তি উৎপাদন ক্ষমতা বা এনার্জি ডেনসিটি (Energy Density) বেশ কম। এর মানে হল, একই দূরত্ব অতিক্রম করতে ইঞ্জিনকে বেশি পরিমাণে জ্বালানি পোড়াতে হবে। ফ্লেক্স-ফুয়েল গাড়ি বা বাইকে E85 ব্যবহার করলে মাইলেজ ১৫% থেকে ২৫% পর্যন্ত কমে যেতে পারে।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী ?সরকার পরিবেশ দূষণ কমাতে ও অপরিশোধিত তেল (Crude Oil) আমদানির ওপর নির্ভরতা কমাতে এই পদক্ষেপ নিয়েছে। এই E85 জ্বালানি পেট্রোলের তুলনায় প্রায় ৬১% পর্যন্ত গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে পারে।

আপাতত দিল্লি ও মহারাষ্ট্রের নির্দিষ্ট কিছু পাম্পে (মোট ৪৮টি আউটলেটে) এই সুবিধা চালু হলেও, সরকারের লক্ষ্য ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ৫০০টি এবং ২০২৭ সালের মধ্যে দেশজুড়ে ৫,০০০টি ইথানল পাম্প স্থাপন করা। তাই ভবিষ্যতে আপনি যদি নতুন ফ্লেক্স-ফুয়েল গাড়ি বা বাইক কেনার কথা ভাবেন, তবেই এই সস্তা জ্বালানির আসল সুবিধা উপভোগ করতে পারবেন।

কী লাভ হবে ? এরপরও লাভ হবে, কারণ দিল্লির বাজারে যেখানে সাধারণ পেট্রোলের দাম প্রায় ₹১০২.১২ প্রতি লিটার, সেখানে E85 মিলছে মাত্র ₹৮২.১২ টাকায়। অর্থাৎ সরাসরি লিটার প্রতি ২০ টাকা সাশ্রয়। মাইলেজ কমলেও, কম দামের কারণে আপনার প্রতি কিলোমিটারের রানিং কস্ট বা যাতায়াত খরচ অনেকটাই কমে আসবে।

আরও পড়ুন : ওয়াগনআর থেকে ক্রেটা, ভারতে এখন পাবেন এই ফ্লেক্স ফুয়েল গাড়িগুলি, রইল লিস্ট


Car loan Information:

Calculate Car Loan EMI