PF Balance Check In WhatsApp : প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক ছাড়াও আরও অনেক পরিষেবা পেতে আর ছুটতে হবে না অফিসে। ঘরে বসে কেবল মোবাইল থাকলে হয়ে যাবে সব কাজ। সেই ক্ষেত্রে স্মার্টফানে কেবল হোয়াটসঅ্যাপ থাকলেই হয়ে যাবে কাজ। কারণ নভেম্বর থেকে ইপিএফও হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করেছে। কীভাবে ব্যালেন্স চেক করবেন তা নীচে দেওয়া হল। পর পর সব ধাপ রইল এখানে১ এই ক্ষেত্রে প্রথমে EPFO অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি সেভ করুন।২ আপানার মোবাইলে কনট্য়াক্টস খুলুন ও 'EPFO WhatsApp Services' নামে এট সেভ করুন। ৩ এখানে নম্বর হিসেবে +91 8796441800 লিখুন।৪ এই পর্বে এসে কন্টাক্টটি সেভ করুন।৫ মনে রাখবেন, কোনও কারণে আপনি ফোনবুকে নম্বর সেভ না করেও সরাসরি হোয়াটসঅ্যাপে এই নম্বরটি সার্চ করতে পারেন।
নম্বর সেভ হওয়ার পর কী করবেন ?১ এবার হোয়াটসঅ্য়াপে 'Hi' লিখুন। ২ যে কন্টাক্টটি সেভ করেছেন সেটি সার্চ করুন।৩ চ্যাট অপশনে গিয়ে 'Hi' লিখুন। চ্যাটবটের সঙ্গে কথা বলতে হাই মেসেজ পাঠিয়ে দিন। ৪ এবার আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন।৫ এখানে চ্যাটবট আপনাকে পছন্দের ভাষা বেছে নেওয়ার অপশন দেবে। ৬ আপনি যে ভাষায় কথা বলতে চান তা বেছে নিন। ৭ ভাষা বেছে নেওয়ার পর চ্যাটবট পরিষেবাগুলি একটি মেনুতে দেখাবে।৮ এখানেই আপনি PF ব্যালেন্স চেক, শেষ ৫টি লেনদেন, পাসবুক ডাউনলোড ও ভাষা পরিবর্তনের অপশন দেখাবে। ৯ এই ক্ষেত্রে আপনি যা সার্ভিস চান, তা বেছেন নিন। ১০ এবার ওটিপি অথেন্টিকেশন কমপ্লিট করুন। ১১ এই পর্বে পরিষেবাটি নির্বাচন করার পর, আপনার পরিচয় নিশ্চিত করতে চ্যাটবটের দেওয়া নির্দেশ মেনে চলুন। ১২ এখানে সদস্যদের UAN-এর সঙ্গে যুক্ত রেজিস্টার্ড মোবাইল নম্বরটি ব্যবহার করতে হবে। ওই নম্বরেই OTP আসবে। ১৩ ওটিপি নম্বরটি লিখুন।১৪ এবার আপনার পিএফ অ্য়াকাউন্ট সিলেক্ট করুন ও তথ্য় সম্পর্কে সব জেনে নিন।