Gold Silver Price Prediction : বিয়ের মরশুম শুরু হওয়ার আগে এই সময় চাহিদা বৃদ্ধি হয় সোনা-রুপোর। যদিও বিগত কয়েক দিন ধসেই চলেছে সোনার দাম। সোমবার ফিউচার মার্কেটে সোনার দাম পড়ে যায় ২১০০ টাকা।১০ গ্রামের সোনার দাম ১.৩৫ লাখ থেকেও কমে যায়। একই পরিস্থিতি ঘটে রুপোর দামের ক্ষেত্রেও। একদিনে রুপোর দাম কমে যায় ৮৪০০ টাকা। কেজিতে যা ১.৭০ লাখ টাকার নীচে। 

Continues below advertisement

আপনি যদি সংখ্যার দিতে তাকান, তাহলে নভেম্বর মাসের শুরু দিকে সোনা-রুপোর দামা বাড়লেও পড়ে তা পড়তে শুরু করে। তাই এখন সোনা- বা রুপোয় বিনিয়োগ করার আগে বুঝে নেওয়া উচিত, এই দাম আরও কতটা পড়তে পারে। এই নিয়ে বাজার বিশেষজ্ঞরাই বা কী বলেছেন। 

১ লাখের নীচে নেমে আসবে সোনার দাম ?টানা সোনা-রুপোর দাম কমে আসতে দেখে এখন একটাই বিষয় মাথায় ঘুরছে বিনিয়োগকারীদের। তবে কি ১ লাখ টাকার নীচে নেমে আসবে ১০ গ্রাম সোনার দাম ? বাজার বিশেষজ্ঞরা বলছেন , আগামী দিনে ১.১৫ লাখ থেকে ১.২৫ লাখের মধ্য়ে চলে আসবে ১০ গ্রাম সোনার দাম। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এই মুহূর্তে এমন বড় ধরনের দরপতন ঘটার সম্ভাবনা কম। রুপার দামে বড় ধরনের কোনো দরপতন হতে পারে কি ? 

Continues below advertisement

রুপোর দাম কতটা কমতে পারে ?মার্কেট এক্সপার্টরা বলছেন, আগামী দিনে প্রতি কেজি রুপোর দাম ১.৪০ লক্ষ টাকা থেকে ১.৬০ লাখ টাকার মধ্য়ে থাকতে পারে। তবে এই ক্ষেত্রে সোনার দাম ও রুপোর ভবিষ্যৎ আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য সুদের হার, মুদ্রাস্ফীতি ও বিশ্ববাজারের পরিস্থিতির ওপর নির্ভর করবে। 

মার্কেট এক্সপার্টরা কী বলছেন ?এই বিষয়ে বাজার বিশেষজ্ঞ বিক্রম সুব্বুরাজ জানিয়েছেন, গত সপ্তাহের বড় ধরনের দরপতনের পর সোনা ও রুপো কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। যদিও এর সামগ্রিক প্রবণতা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাঁর মতে, MCX-এর প্রাথমিক ইলেকট্রনিক দর অনুযায়ী, ডিসেম্বরের ফিউচারে সোনা প্রতি ১০ গ্রাম ১,৩৬,৭৫০ টাকায় লেনদেন করছে, যা ৫২৫ টাকা বা ০.৩৯% বেশি। পাশাপাশি ডিসেম্বরের রুপোর ফিউচার দর ২৩৪ টাকা বা ০.১৩ শতাংশ বেড়ে প্রতি কেজি ১,৭৬,৫৪৩ টাকায় পৌঁছেছে। এই প্রাথমিক লক্ষণগুলি থেকে বোঝা যায়, ইনভেস্টাররা কম দামে সোনা কেনার সুযোগ নিচ্ছেন।  (খবরের সৌজন্যে এবিপি নিউজ)

আরও পড়ুন : কয়েক মাসেই ৪ লাখ ! ৮২ টাকার স্টক চলে গেছে ২৫৩ টাকায়