UPI News Update:  UPI ব্যবহার করলে অবিলম্বে সতর্ক হোন, অন্যথায় বড় সমস্যায় পড়তে পারেন আপনি। সম্প্রতি সাইবার জালিয়াতি (Cyber Fraud) রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক (RBI)। ইতিমধ্যেই সেই নির্দেশ দেশের ব্যাঙ্কগুলিকে পাঠানো হয়েছে। আপনার ইউপিআই (UPI) লেনদেনে এই তিন বিষয়ে নজর রাখছে নিয়ন্ত্রকরা। 

Continues below advertisement

চালু হয়েছে অটোমেটেড রিস্ক সিস্টেমUPI গ্রাহকদের লেনদেনের ওপর নজরদারি রাখতে অটোমেটেড রিস্ক সিস্টেম (Automated Risk System) বা স্বয়ংক্রিয় জালিয়াতি সনাক্তকরণ ব্যবস্থায় আরও কড়াকড়ি করা হয়েছে। এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়েছে এই সিস্টেম। মনে রাখবেন, আপনার অ্যাকাউন্টে সামান্যতম অস্বাভাবিক কোনও কাজ লক্ষ্য করলেই সঙ্গে সঙ্গে UPI লিমিট কমিয়ে দেওয়া হবে। চাইলে পেমেন্ট সম্পূর্ণভাবে ব্লক করে দিতে পারে ব্যাঙ্ক। 

কোন কোন ক্ষেত্রে নেওয়া হবে এই কঠোর পদক্ষেপআপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতেই ব্যাঙ্কগুলি এই সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে। মূলত ৩টি প্রধান কারণে হঠাৎ আপনার UPI পরিষেবা সাময়িকভাবে বন্ধ বা সীমিত হতে পারে:

Continues below advertisement

হঠাৎ বড় অঙ্কের লেনদেন হলে: মনে রাখবেন, আপনার ইউপিআই লেনদেনে প্রতিদিন কত টাকার লেনদেন হচ্ছে তা দেখবে অটোমেটেড সিস্টেম। যদিও আপনি প্রতিদিন ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে লেনদেন করার পরিবর্তে, হঠাৎ ৫০,০০০ টাকা ট্রান্সফার করার চেষ্টা করেন, তবে ব্যাঙ্কের অটোমেটিক সিস্টেম সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে জালিয়াতির আশঙ্কায় পেমেন্ট আটকে দিতে পারে ব্যাঙ্ক।

লোকেশন বা অবস্থানের আকস্মিক পরিবর্তন: একই দিনে যদি দুটি ভিন্ন দূরবর্তী শহর বা ভিন্ন লোকেশন থেকে একই UPI আইডি ব্যবহার করে টাকা কাটানোর চেষ্টা করা হয়, তবে সিস্টেম সেটিকে জালিয়াতি ধরে নেয়।

বারবার ভুল পিন (PIN) এন্ট্রি: অনেক ক্ষেত্রে পর পর কয়েকবার ভুল ইউপিআই পিন দিলে কিংবা বারবার ট্রানজ্যাকশন ফেইল হলে সুরক্ষার স্বার্থে লিমিট ব্লক করে দেওয়া হয়। তবে এতে ভয়ের কিছু নেই। এটি একটি সাময়িক নিষেধাজ্ঞা, যা সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যায়। প্রয়োজনে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে বা পিন রিসেট করেও এটি চালু করা সম্ভব। কারণ গ্রাকদের সুবিধার জন্য়ই এই ব্যবস্থ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

আরও পড়ুন : UPI আইডি নিয়ে অবহেলা করছেন ? পলকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট