New Money Rules From 1 September : আপনিও যদি এই বিষয়গুলি সম্পর্কে না জানেন, তাহলে অবশ্যই জেনে নিন। অন্যথায় আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। কারণ , ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে অনেক আর্থিক নিয়ম। যা আপনার-আমার নিত্যদিনের জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে। 

Continues below advertisement

১ ITR-এর সময়সীমা শেষ হচ্ছেঅগাস্ট ৩১ ডেডলাইন রিভাইজড রিটার্ন ফাইলিংয়ের জন্য শেষ তারিখ। এই ক্ষেত্রে নন অডিট বিজনেস ও প্রফেশনাল ট্যাক্সপেয়ারদের জন্য এই সময়সীমা দেওয়া হয়েছে। তরবে অন্য ক্যাটেগরির জন্য ইনকাম ট্কাস্ রিটার্ন ফাইলিংয়ের তারিখ ছিল ৩১ জুলাই ২০২৬। যার অর্থ ৩১ অগাস্টের মধ্যে নন অডিট বিজনেস ও প্রফেশনাল ট্যাক্সপেয়ারদের ITR ফাইল করতে হবে।তবে এই ডেট অতিক্রম হয়ে গেলেও আপনার হাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় থাকবে। কারও যদি টোটাল ইনকাম ৫ লাখ টাকার মধ্যে হয়ে থাকে, সেই ক্ষেত্রে লেট ফি ১০০০ টাকা দিতে হবে। এই ইনকাম যদি ৫ লাখের বেশি হয় সেই ক্ষেত্রে ৫০০০ টাকা আইটিআর ফাইল করতে দিতে হবে আপনাকে।    

২ LPG e-KYC আপডেটের সময়সীমাযারা আধার ভিত্তিক LPG e-KYC বায়োমেট্রিক অথেন্টিকেশন আপডেট করাননি তাদের জন্য ৩১ অগাস্ট শেষ সময়সীমা। ইতিমধ্যেই এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে LPG e-KYC আপডেটের জন্য ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্থান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম গ্রাহকদের কাছে আবেদন করেছে। আজই সেই আপডেটের শেষ তারিখ। 

Continues below advertisement

৩ ফিক্সড ডিপোজিটে নিয়মে বদলআগামী দিনে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নিয়ম ১ সেপ্টেম্বর থেকে চালু না হলেও ১ অক্টোবর থেকে চালু হচ্ছে। এই নতুন নিয়ম অনুসারে, প্রতি বিজনেস ডেতে ব্যাঙ্কগুলিকে ৩ কোটি বা তার বেশি টাকার বিপুল সংখ্যক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ওয়েবসাইটে সব তথ্য় আপডেট করতে হবে। পাশাপাশি ব্যাঙ্কের সব ব্রাঞ্চের জন্য় একই ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেট রাখতে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। তবে এই নতুন নিয়ম খুচরো বিনিয়োগকারীদের ওপর কোনও প্রভাব ফেলবে না। 

৪ রান্নার গ্যাসের দামমনে রাখবেন, প্রতি মাসের ১ তারিখে রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে তেল বিপণন কোম্পানিগুলি। ১ সেপ্টেম্বর জানা যাবে, গ্যাসের দাম বাড়ল না কমল। তাই মাসের শুরুর এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। তবে এখানেই শেষ নয়, কিছু ব্যাঙ্ক তার ATM ও সার্ভিস চার্জ বাড়াতে পারে।  

  আরও পড়ুন : অবসরের পরে বেতনের মতো আয়, বছরে ১ লাখ টাকা, LIC-র রয়েছে এই পলিসি