Financial Tips For Single Woman : আজকের ডিজিটাল যুগে বদলে গেছে খরচের ধারণা। ইউপিআই (UPI) অনলাইন পেমেন্টের (Online Payment) যুগে সহজেই টাকা খরচ হয়ে যাচ্ছে আমাদের। এই স্রোতে বাদ পড়ছেন না সিঙ্গল ওম্যান বা অবিবাহিত মহিলারা (Single Woman)। মাসের মাঝ যেতে না যেতেই খালি হয়ে যাচ্ছে হাত। এখানে দেওয়া হল অবিবাহিত মহিলাদের জন্য রইল ৭ ফিন্য়ান্স টিপস।
এই আর্থিক পরিকল্পনাগুলি মাথায় রাখলেই কাজ হবে১ সবার আগে মাসিক বাজেট তৈরি করুনএখানে প্রতি মাসের শুরুতে সুনির্দিষ্ট বাজেট তৈরি করে ফেলুন। আপনি যা রোজগার করেন, সেখান থেকে প্রয়োজনীয় খরচ যেমন-বাড়ি ভাড়া, রেশন, যাতায়াতের জন্য আলাদা টাকা রেখে দিন। সেই ক্ষেত্রে শখের পিছনে কত ব্যয় হবে, তা আগে থেকেই ঠিক করে নিন। বাজেটে সবার আগে সঞ্চয়ের জন্য একটি অংশ আলাদা করে রাখুন।
২ আপৎকালীন তহবিল বা ইমারজেন্সি ফান্ড রাখতেই হবেমনে রাখবেন, জীবনে বিপদ কখনও বলে আসে না। সেই কারণে ৬ থেকে ১২ মাসের খরচের সমান টাকা একটি 'এমার্জেন্সি ফান্ড'-এ জমিয়ে রাখুন। চাকরি হারানো বা হঠাৎ কখনও বড় খরচ সামলাতে এই তহবিল আপনাকে দুশ্চিন্তামুক্ত রাখবে।
৩ আপনাকে স্বাস্থ্য ও জীবন বিমা নিতেই হবেশরীর কবে খারাপ হবে, তা কেউ জানেন না। চিকিৎসা খরচ যেভাবে বাড়ছে, তাতে একটি ভালো স্বাস্থ্য় বিমা থাকা বাধ্যতামূলক। এছাড়া আপনার ওপর যদি পরিবারের অন্য সদস্যরা নির্ভরশীল থাকেন, তবে অবশ্যই একটি টার্ম ইনস্যুরেন্স করিয়ে নিন। এটি আপনার অবর্তমানে প্রিয়জনদের আর্থিক নিরাপত্তা দেবে।
৪ এসআইপি বা পিপএফে বিনিয়োগ করুনএকটা বিষয়ে এই ক্ষেত্রে গুরুত্ব দিতেই হবে। টাকা কেবল সেভিংস অ্যাকাউন্টে ফেলে না রেখে সঠিক জায়গায় বিনিয়োগ করুন। অল্প বয়স থেকে SIP (Systematic Investment Plan), মিউচুয়াল ফান্ড, PPF (পাবলিক প্রভিডেন্ট ফান্ড) বা ফিক্সড ডিপোজিটে টাকা জমানো শুরু করলে দীর্ঘমেয়াদে বড় অঙ্কের মূলধন তৈরি করা সম্ভব।
৫ আগে থেকেই অবসরের টাকা প্ল্যান করুনআপনাকে কেরিয়ারের শুরু থেকেই রিটায়ারমেন্টের কথা ভাবতে হবে। জীবনের মাঝ বয়সে এসে এই চিন্তা করলে ভুল করবেন। ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) বা এই জাতীয় প্রকল্পে বিনিয়োগ শুরু করুন, যাতে জীবনের দ্বিতীয় ইনিংসে আপনাকে কারও ওপর নির্ভর করতে না হয়।
৬ ঋণ নেওয়ার ক্ষেত্রে ক্রেডিট স্কোরের দিকে নজর দিনভবিষ্যতে বাড়ি বা গাড়ি কেনার জন্য লোনের প্রয়োজন হতে পারে। তাই সবসময় নিজের ক্রেডিট স্কোর (CIBIL Score) ভালো রাখার চেষ্টা করুন। ক্রেডিট কার্ডের বিল বা লোনের কিস্তি সময়মতো পরিশোধ করুন।
৭ কর সাশ্রয়ের দিকে নজর দিন, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুনআয়কর ছাড় পাওয়ার জন্য বিভিন্ন সরকারি স্কিমে বিনিয়োগ করুন। এতে আপনার কর সাশ্রয় হবে ও সঞ্চয় বাড়বে। এছাড়া অনলাইন শপিং বা বাইরের খাবারের মতো অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা বিনিয়োগে কাজে লাগান।
