LPG Booking Rule Change : এপ্রিল শেষ হতে হাতে আর ২ দিন। ১মে থেকেই বদলে যাবে অনেক আর্থিক নিয়ম (Financial Changes From 1 May)। যার ফলে খরচ বাড়তে পারে আপনার। রান্নার গ্যাসের (LPG) নিয়মে একাধিক বদল থেকে স্টেট ব্যাঙ্কের লেট ফি (Banking Rules) সব বদলে যাবে এবার। জেনে নিন, কোন কোন খাতে খরচ বৃদ্ধি হতে চলেছে আম আদমির।

Continues below advertisement

LPG সিলিন্ডার বুকিংএবার থেকে কোনও প্রথম সিলিন্ডার ডেলিভারির সঙ্গে সঙ্গে আপনি দ্বিতীয় সিলিন্ডার বুকিং করতে পারবেন না। শহরের ক্ষেত্রে পয়লা মের পর আপনাকে ২৫ দিন অপেক্ষা করতে হবে। এই একই নিয়ম গ্রামের ক্ষেত্রে ৪৫ দিন রাখা হয়েছে।

OTP ভিত্তিক ডেলিভারি১ মে থেকে ডেলিভারি এজেন্ট গ্য়াস সিলিন্ডার দিতে এলে আপনাকে অবশ্যই DAC (ডেলিভারি অথেন্টিকেশন কোড) বা OTP দিতেই হবে। না হলে আপনি সিলিন্ডার পাবেন না। যদিও দেশের বহু জায়গায় ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এই সিস্টেম।

Continues below advertisement

উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে বড় নিয়মএবার থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে e-KYC বাধ্যতামূলক করা হয়েছে। আধার ভিত্তিক e-KYC না করালে আপনি আর এই যোজনার ভর্তুকির সুবিধা পাবেন না।

রান্নার গ্যাসের দাম বাড়বেপ্রতি মাসের ১ তারিখে রান্নার গ্য়াসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয় তেল কোম্পানিগুলি। পশ্চিম এশিয়ায় উত্তপ্ত পরিস্থিতির জেরে এখনও পুরোপুরি খোলেনি হরমুজ প্রণালী। যার প্রভাব পড়ছে ভারতের জ্বালানির দামের ওপর। আশঙ্কা করা হচ্ছে, ১ মে থেকে ফের বাড়তে পার LPG-র দাম।

PMJJBY, PMSBY-এর প্রিমিয়াম অটো-ডেবিট হবেএবার থেকে আপনি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার (PMSBY) বার্ষিক প্রিমিয়ামের টাকা মে মাসে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। এর অর্থ হল, আপনার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যথাক্রমে ৪৩৬ টাকা ও ২০ টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। তাই, এই প্রকল্পগুলোর সুবিধাভোগীদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স বজায় রাখতে হবে।

SBI ও Yes Bank গ্রাহকদের জন্য খারাপ খবর১ মে থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) অ্যাকাউন্টে স্বল্প পরিমাণ ব্যালেন্স থাকলেও, তার ওপর দেরিতে পেমেন্ট বা 'লেট পেমেন্ট' চার্জ নেওয়া হবে। SBI কার্ড হোল্ডারদের দিতে হবে এই দেরির ফি। কার্ডহোল্ডারদের নির্ধারিত তারিখের মধ্যে ন্যূনতম প্রদেয় অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে দেরিতে টাকা শোধের চার্জ প্রযোজ্য হবে।

কোম্পানির শর্তাবলী অনুসারে, পরপর দুটি বিলিং চক্রে ন্যূনতম প্রদেয় অর্থ পরিশোধ করা না হলে অতিরিক্ত ১০০ টাকা চার্জ আরোপ করা হতে পারে। এছাড়া, ১ মে থেকে Yes Bank ইউটিলিটি সংক্রান্ত লেনদেনের (বিভিন্ন ধরনের বিল পেমেন্ট) ওপর অতিরিক্ত ১% চার্জ আরোপ করবে।

আরও পড়ুন : রাজ্যে ভোটের পরই দাম বাড়বে পেট্রোল-ডিজেলের ? কী বলছে সরকার