Google AI Edge Eloquent : আপনার কথা বদলে যাবে লেখায় ! টাইপ করে আলাদাভাবে কিছু লিখতে হবে না আপনাকে। এবার গুগল এনেছে অত্যাধুনিক নতুন এআই অ্য়াপ।  যার মাধ্যমে দ্রুত কথাই বদলে যাবে অক্ষরে। জেনে নিন, কীভাবে কাজ করবে টেক জায়ান্টের এই নয়া অ্যাপ। 

Continues below advertisement

কীভাবে সম্ভব হবে এই অসাধ্য় সাধনগুগলের তরফে জানানোহ হয়েছে, কথাকে লেখায় রূপান্তর করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাবায্য় নিচ্ছে কোম্পানি। যেখানে আপনি আইওএস বা অ্য়াপলের ডিভাইসে এটি অফলাইনেও চালাতে পারবেন। এই কাজ করতে কোম্পানি Gemma AI মডেল ব্যবহার করছে। একবার গ্রাহক বলতে শুরু করলে এটি লাইভ ট্রান্সক্রিপশন মোডে চলে যাবে। সেই ক্ষেত্রে কেউ কথার মাঝে থামলে, থেমে যাবে ট্রান্সক্রিপশন। গুগলের এই নতুন অ্য়াপের নাম Google AI Edge Eloquent ।

Edge Eloquent আসলে কী গুগলের নতুন এই এআই অ্যাপে রয়েছে অনেক অ্য়াডভান্স ফিচার। গুগল অ্য়াপ স্টোরে তাকালে দেখতে পারবেন, সেখানে লেখা রয়েছে এটি একটি অ্য়াডভান্স ডিকটেশন অ্য়াপ। আসলে স্বাভাবিক কথার প্রফেশনাল লেখার একটা সুক্ষ্ম ফারাক রয়েছে। যা এই অ্য়াপের মাধ্যেম রিয়েল টাইমে দূর করা সম্ভব হবে বলে মনে করছে গুগল। 

Continues below advertisement

তবে এই কাজ না করলে পাবেন না সুবিধা

মনে রাখতে হবে,কেবল Google AI Edge Eloquent গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না। এর সঙ্গে আপনাকে নামাতে হবে Gemma AI মডেল । যাতে অটোমেটিক স্পিচ রেকগনিশন (ASR) মডেল থাকবে। এখানে গ্রাহক চাইলে ক্লাউড মোড অফ করে দিতে পারে। যার অর্থ,এরপরও লাইভ আপনার ফোনে ট্রান্সক্রিপশন সম্ভব। তবে ক্লাউড মোডে জেমিনি লেখার কাজ দ্রুত করতে সাহায্য় করে।

প্রতিযোগিতা হবে কারও সঙ্গে

বর্তমানে টেক বাজারে এরকম আরও কিছু অ্যাপ রয়েছে। যার মাধ্য়মে আপনি সহজেই ওই কাজই কাজ করতে পারবেন। তবে তার মধ্য়ে অনেক অ্যাপেই খুঁত থেকে যায়। অনেক সময় চেষ্টা করেও আপনার কথা বুঝতে পারে না ওই অ্যাপগুলি। সেক্ষেত্রে কিছুক্ষণের পজ নিয়ে নেয় কিবোর্ড, বা ভুল লিখতে শুরু করে। মনে করা হচ্ছে , এআই যুক্ত থাকায় গুগলের এই নতুন অ্য়াপ গ্রাহকদের সেই ত্রুটিমুক্ত পরিষেবা দিতে সক্ষম হবে। তবে রিয়েল টাইমে এই অ্যাপ কতটা দ্রুত কথা বুঝতে পারবে তাও একটা দেখার বিষয়।