Fake App Identify Method : ডিজিটাল ইন্ডিয়ায় (Digital India) এখন অ্য়াপের রমরমা। নির্দিষ্ট কোনও কাজ করতে অ্যাপের দ্বারস্থ হই আমরা। যদিও বেশিরভাগ সময় অ্য়াপ যাচাই না করেই আমরা ডাউনলোড করি। যার ভয়ঙ্কর ফল ভুগতে হতে পারে আমাদের! অনেক ক্ষেত্রেই ভুয়ো অ্য়াপ ডাউনলোড (Fake App) করতেই আপনার ফোনের নিয়ন্ত্রণ চলে যায় প্রতারকদের হাতে। যারা পরবর্তীকালে আপনার ফোনের ব্যক্তিগত তথ্য়, ব্যাঙ্কের বিবরণ নিয়ে নেয়। যার ফলে আর্থিক প্রতারণার (Financial Fraud) শিকার হতে হয় অনেককেই। জেনে নিন, যেকোনও অ্যাপ ডাউনলোড করার আগে আসল, নকল কীভাবে চিনবেন।

Continues below advertisement

১ কারা তৈরি করেছে এই অ্য়াপ দেখুনপ্রথমে অ্যাপ ডাউনলোড করার আগে সেটা কারা তৈরি করেছে সেটা দেখে নিন। যার অর্থ ডেভেলপার ও কোম্পানির নাম দেখে নিন। এই ক্ষেত্রে কোম্পানি বড় হলে কোম্পানি বা ডেভেলপার একই হয়। এটা দেখে নেবেন। যদি ডেভেলপারের নাম আলাদা হয় বা না থাকে, সেটা সন্দেহের কারণ হতে পারে।

২ কতবার অ্যাপ ডাউনলোড হয়েছে দেখুনএকটা অ্যাপের জনপ্রিয়তা দেখে তবেই অ্যাপ ডাউনলোড করা উচিত। আপনি কোনও অ্যাপ ডাউনলোড করার আগে দেখে নিন, সেটা কতবার ডাউনলোড করা হয়েছে। পপুলার অ্যাপ লক্ষাধিক বার ডাউনলোড করা হয়। যদিও কোনও প্রয়োজনীয় অ্যাপ কয়েকবার ডাউনলোড করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে ডবল চেক করুন।

Continues below advertisement

৩ রেটিং ও রিভিউ দেখে নিনঅ্যাপ নামানোর আগে তার রিভিউ দেখে নেওয়া অত্যন্ত প্রয়োজন। সেখানে কোনও সমস্য়ার কথা বলা থাকলে তা বুঝুন। শেষে অ্যাপের রেটিং দেখুন। যদি দেখেন বেশিরভাগ লোক অ্যাপটি ফেক, প্রতারণা হচ্ছে বলে কমেন্ট করে , তাহলে তা থেকে দূরে থাকুন।

৪ সামান্য অ্য়াপ সব অ্যাক্সেস চাইলে..যদি দেখেন সাধারণ অ্যাপ যেমন-ফ্ল্যাসলাইট বা ক্যালকুলেটর আপনার ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, লোকশনের অ্যাক্সেস চাইছে তাহলে সেই অ্য়াপকে রেড ফ্ল্যাগ দেখান।

৫ অ্যাপের বানান দেখে নিনঅ্য়াপ নামানোর আগে আইকনের বানান দেখে নিন। কারণ অনেক ক্ষেত্রে একই লোগো ব্যবহার করলেও ভুয়ো অ্য়াপে বানান আলাদা হয়। তাই অ্যাপের আইকন ভালোভাবে চেক করে নিন।

৬ অফিসিয়াল অ্য়াপ স্টোর দেখুনঅ্য়াপ নামানোর সময় অবশ্যই অফিসিয়াল অ্য়াপ স্টোর থেকে ডাউনলোড করুন। গুগল প্লে স্টোর বা অ্য়াপল অ্যাপ স্টোর থেকেই অ্য়াপ ডাউনলোড করুন। অজানা সাইট থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। 

৭ অ্যাপ আপডেটেড হচ্ছে কিনাযদি দীর্ঘদিন ধরে কোনও অ্য়াপের আপডেট না আসে তাহলে সন্দেহ করা উচিত। কারণ সময়ে-সময়ে অ্য়াপে আপডেট আসাটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে আপনার অ্যাপ অসুরক্ষিত হয়ে পড়তে হবে।

আরও পড়ুন : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন