Provident Fund : অনেক সময় চাকরি বদলের পর আমরা এই ভুল করি। অবহেলার কারণে পরে এরজন্য সমস্যা হয় আমাদের। জেনে নিন, পুরনো প্রভিডেন্ড ফান্ড অ্য়াকাউন্ট (PF Accounts) জোড়ার ক্ষেত্রে কী করা উচিত কর্মীদের। এখানে রইল সব ধাপ। 

Continues below advertisement

কোম্পানির টাকা নতুন অ্যাকাউন্টে নিজে থেকে যোগ হয় নাঅনেক সময় দেখা যায়, নতুন কোম্পানিতে যোগ দেওয়ার পর আমাদের একটি নতুন PF (Provident Fund) অ্যাকাউন্ট তৈরি হয়। যদিও আপনার UAN (Universal Account Number) একই থাকে, কিন্তু আগের কোম্পানির টাকা নতুন অ্যাকাউন্টে নিজে থেকে যোগ হয় না।

আপনার জমানো অবসরকালীন পুঁজি এক জায়গায় রাখতে এবং ভবিষ্যতে টাকা তোলার জটিলতা এড়াতে পুরোনো অ্যাকাউন্টগুলো বর্তমান অ্যাকাউন্টের সঙ্গে মার্জ বা যুক্ত করা অত্যন্ত জরুরি। নিচে এর সহজ ধাপগুলো আলোচনা করা হলো।

Continues below advertisement

কেন PF অ্যাকাউন্ট মার্জ করা প্রয়োজন ?১ সব সঞ্চয় এক জায়গায় থাকলে ট্র্যাক করা সহজ হয়।

২ অ্যাকাউন্ট 'ইনঅ্যাক্টিভ' হওয়ার ভয় থাকে না।

৩ অবসর বা প্রয়োজনে টাকা তোলার সময় কোনো ঝক্কি পোহাতে হয় না।

৪ ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য EPF-এ সুদের হার ৮.২৫%, যা চক্রবৃদ্ধি হারে আপনার সঞ্চয় বাড়াতে সাহায্য করে।

ধাপে ধাপে মার্জ করার অনলাইন পদ্ধতিEPFO পোর্টালের মাধ্যমে এখন ঘরে বসেই আপনি এই কাজ করতে পারেন। তবে মনে রাখবেন, আপনার UAN-এর সঙ্গে আধার লিঙ্ক থাকা এবং UAN অ্যাক্টিভেট থাকা বাধ্যতামূলক।

লগ-ইন: প্রথমে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার UAN এবং পাসওয়ার্ড দিয়ে সাইন-ইন করুন।

সার্ভিস নির্বাচন: মেনু বার থেকে 'Online Services' ট্যাবে যান এবং সেখান থেকে 'One Member – One EPF Account (Transfer Request)' অপশনটি ক্লিক করুন।

ব্যক্তিগত তথ্য যাচাই: নতুন উইন্ডোতে আপনার বর্তমান কর্মসংস্থান এবং ব্যক্তিগত তথ্য দেখতে পাবেন। সেগুলো মিলিয়ে নিন।

পুরোনো অ্যাকাউন্টের তথ্য: এবার আপনার আগের PF অ্যাকাউন্টের বিবরণ দিন। আপনি বর্তমান বা আগের নিয়োগকর্তার (Employer) মাধ্যমে এই ভেরিফিকেশন করাতে পারেন।

OTP ভেরিফিকেশন: 'Get OTP' বাটনে ক্লিক করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে ভেরিফাই করুন।

আবেদন জমা: সবশেষে ডিক্লারেশন বক্সে টিক দিয়ে 'Submit' করুন। আপনার বর্তমান নিয়োগকর্তা এটি অনুমোদন করলেই EPFO আপনার পুরোনো ব্যালেন্স নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে।

আপনার কি দুটি আলাদা UAN আছে ?যদি ভুলবশত আপনার দুটি আলাদা UAN নম্বর তৈরি হয়ে থাকে, তবে ঘাবড়ানোর কিছু নেই। আপনি uanepf@epfindia.gov.in ঠিকানায় ইমেল করে আগের UAN-টি ব্লক করার অনুরোধ জানাতে পারেন। ইমেলে আপনার বর্তমান ও পুরোনো দুটি UAN-ই উল্লেখ করতে হবে। ভেরিফিকেশন শেষ হলে আগের অ্যাকাউন্টটি বন্ধ করে টাকাটি বর্তমানে সচল অ্যাকাউন্টে সরিয়ে আনা হবে।

এবার UPI-তেও তোলা যাবে PF-এর টাকাশোনা যাচ্ছে, শ্রম মন্ত্রক একটি নতুন সিস্টেম তৈরি করছে যার মাধ্যমে আগামী ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে পিএফ গ্রাহকরা সরাসরি UPI-এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। এটি চালু হলে টাকা তোলার প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।