Inductions Bill Saving Tips : গ্যাসের দাম বৃদ্ধির (LPG Crisis) মধ্যে এলপিজি (LPG) সংকটের কারণে এখন রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে ইনডাকশন ওভেন। তবে হুজুগে পড়ে যে কোনও একটা কিনে নিলেই হল না; সঠিক নিয়ম না জানলে মাস শেষে ইলেকট্রিক বিল (Electric Bill) দেখে আপনার কপালে ঘাম ছুটতে পারে।
ইনডাকশন কেনার আগে যা জানা জরুরি: বিল বাঁচানোর ৫টি মোক্ষম টিপস১. পাওয়ার রেটিং (Power Rating):অধিকাংশ মানুষ ইনডাকশন কেনার সময় ওয়াট (Watt) চেক করেন না। সাধারণত বাজারে ১২০০ ওয়াট থেকে ২০০০ ওয়াটের ইনডাকশন পাওয়া যায়।
মনে রাখুন: কম ওয়াটের চুলায় রান্না হতে সময় বেশি লাগে, যার ফলে অনেকক্ষণ বিদ্যুৎ খরচ হয়। আবার খুব বেশি ওয়াট মানেই বেশি বিল। তাই আপনার পরিবারের সদস্য সংখ্যা ও রান্নার ধরন অনুযায়ী সঠিক ওয়াটের চুলা বেছে নিন।
২. টেম্পারেচার কন্ট্রোল বা তাপমাত্রা নিয়ন্ত্রণ:সব রান্নায় একই তাপ লাগে না। তাই এমন মডেল কিনুন যেখানে তাপমাত্রা কমানো বা বাড়ানোর জন্য অনেকগুলো অপশন (Multiple Power Levels) আছে। সেদ্ধ করার সময় কম তাপ আর ভাজার সময় বেশি তাপ ব্যবহারের সুবিধা থাকলে বিদ্যুৎ সাশ্রয় হয়।
৩. সেফটি ফিচার (Safety Features):ইলেকট্রিক জিনিসের ক্ষেত্রে নিরাপত্তা সবার আগে। ইনডাকশন কেনার সময় তাতে নিচের ফিচারগুলো আছে কি না দেখে নিন:
অটো কাট-অফ: পাত্র নামিয়ে নিলে বা রান্না হয়ে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।
ওভারহিটিং প্রোটেকশন: অতিরিক্ত গরম হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে এটি কাজ করে।
চাইল্ড লক: বাড়িতে শিশু থাকলে এই ফিচারটি অত্যন্ত জরুরি।
৪. সাইজ ও প্যান ডিটেকশন:আপনার রান্নাঘরের জায়গার মাপ বুঝে ইনডাকশন কিনুন। এছাড়া ভালো মানের ইনডাকশনে 'প্যান ডিটেকশন' সেন্সর থাকে, যা ভুল পাত্র বসালে বা পাত্র না থাকলে গরম হয় না। এটি বিদ্যুৎ অপচয় রোধ করে।
৫. ব্র্যান্ড ও সার্ভিস সাপোর্ট:সস্তার কথা ভেবে অখ্যাত ব্র্যান্ডের ইনডাকশন কিনবেন না। নামী ব্র্যান্ডের পণ্য কিনলে একদিকে যেমন বিদ্যুৎ খরচ কম হয় (Energy Efficient), অন্যদিকে নষ্ট হলে সহজে পার্টস বা মেকানিক পাওয়া যায়।
Petrol, Diesel Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের (US-Iran War) মধ্যে দেশে বৃদ্ধি পেয়েছে LPG-র দাম। যা নিয়ে নতুন করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এবার যা নিয়ে সরব হল সরকার। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই বিষয়ে পোস্ট করেছে পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রক।
দেশবাসীকে আশ্বস্ত করল ভারত সরকারহরমুজ প্রণালী (Strait of Hormuz) আংশিক বন্ধ হওয়ার ফলে জ্বালানি সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছে, তা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করল ভারত সরকার। শনিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশে পেট্রোল ও ডিজেলের কোনও ঘাটতি নেই। অযথা আতঙ্কিত হয়ে জ্বালানি মজুত না করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে।
