Ticket Booking Tips : আপনার সঙ্গেও হতে পারে এই ধরনের সমস্যা। রেলের টিকিট বুকিং (Indian Railways)  করলেও সিট হাতছাড়া হতে পারে আপনার। সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি। অন্যথায় রেল যাত্রায় বিপদ বাড়বে। জেনে নিন, 

Continues below advertisement

বোর্ডিং স্টেশন থেকে ট্রেনে না ওঠেন, তাহলেই বিপদ

কনফার্ম টিকিট থাকলে এই বিষয়ে আশঙ্কা হয় না আমাদের। তবে ভারতীয় রেলের একটি নিয়মের জন্য পলকেই বাতিল হয়ে যেতে পারে আপনার সংরক্ষিত আসন। এই ক্ষেত্রে আপানাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই বিষয়টি। মনে রাখবেন, টিকিট বুকিং করার সময় উল্লেখ করা বোর্ডিং স্টেশন থেকে ট্রেনে না উঠলে, বড় বিপদে পড়তে পারেন আপনি।

Continues below advertisement

কমফার্ম টিকিট থাকলেও সিট পাবেন নাভারতীয় রেলের নিয়ম বলছে, কোনও যাত্রী যদি তাঁর টিকিটে উল্লিখিত নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেনে না ওঠেন, তবে টিকিট পরীক্ষক বা TTE ওই আসনটিকে খালি বলে গণ্য করতে পারেন। সেই ক্ষেত্রে কী রয়েছে নিয়ম।

এই বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ট্রেন ছাড়ার পর পরবর্তী ২টি স্টেশন পর্যন্ত TTE ওই যাত্রীর কমফার্ম টিকিটের জন্য অপেক্ষা করেন।

টিকিট চেকার দ্বিতীয় স্টেশন পার হওয়ার পরেও ওই যাত্রী সিটে না আসেন, তবে TTE সেটিকে 'No Show' হিসেবে ধরে নেবে। সেই ক্ষেত্রে ওয়েটিং লিস্টে থাকা সিট তিনি অন্য কোনও যাত্রীকে বরাদ্দ করতে পারেন। 

মনে রাখবেন, একবার ওই সিট অন্য কাউকে দিয়ে দেওয়া হলে, পরবর্তী স্টেশনে গিয়ে আপনি ওই সিট আর দাবি করতে পারবেন না।

এই ক্ষেত্রে আপনার টিকিট কি বাতিল হয়ে যায় ?ভারতীয় রেলে এই ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে আপনার টিকিট সম্পূর্ণ বাতিল হয়ে যায় না। যদিও ওই আসনের ওপর আপনার অধিকার আর থাকে না। অনেকে ভাবেন মাঝপথের কোনও স্টেশন থেকে ট্রেনে উঠে পড়বেন, কিন্তু রেলকে আগেভাগে না জানালে আপনার আসনটি অন্যকে দিয়ে দেওয়ার পূর্ণ ক্ষমতা TTE-এর রয়েছে। সেই ক্ষেত্রে আরও সমস্য়া বাড়বে।

এই ক্ষেত্রে রয়েছে স্টেশন পরিবর্তনের উপায় ?এই পরিস্থিতিতে ভারতীয় রেল বোর্ডিং স্টেশন পরিবর্তনের সুযোগ দেয়। আপনি যদি মাঝপথে অন্য কোনও স্টেশন থেকে উঠতে চান, তবে এই নিয়মগুলো মেনে চলতে হবে আপনাকে।

১ সময়সীমা মানতে হবে : ট্রেন ছাড়ার অন্তত ২৪ ঘণ্টা আগে (অনলাইন ও কাউন্টার উভয় ক্ষেত্রেই) বোর্ডিং স্টেশন পরিবর্তনের আবেদন জানানো সবথেকে নিরাপদ। তবে বর্তমানে অনেক ক্ষেত্রে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগেও অনলাইনে এই বদল করা সম্ভব।

২ কী রয়েছে পদ্ধতি : IRCTC-র ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে গিয়ে 'Booking History' থেকে সহজেই বোর্ডিং পয়েন্ট আপডেট করা যায়।

৩ সতর্কতা অবলম্বন করুন : মনে রাখবেন, এই ক্ষেত্রে চার্ট তৈরি হয়ে যাওয়ার পর বোর্ডিং স্টেশন পরিবর্তন করা বেশ কঠিন। আপনার টিকিট  নিশ্চিত নাও হতে পারে। তাই আগেভাগে এই পরিবর্তন সেরে রাখা বুদ্ধিমানের কাজ।

রেল যাত্রীদের জন্য কী পরামর্শ রয়েছে এই ক্ষেত্রে

১ এখানে আপনার যাত্রার পরিকল্পনা বদল হলে অবশ্যই বোর্ডিং পয়েন্ট আপডেট করুন।

২ আপনাকে পাঠানো টিকিটের এসএসএম (SMS) এবং চার্ট ডিটেইলস ভালো করে দেখে নিন।

৩ ট্রেন ছাড়ার শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে অন্তত ১ দিন আগেই প্রয়োজনীয় পরিবর্তন সেরে ফেলুন।

আরও পড়ুন : স্লিপারের খরচে ট্রেনে এসিতে যেতে চান ? এভাবে করুন রেলে টিকিট বুকিং