Indian Railways Ticket Booking : ভারতীয় রেলে যাত্রার এই সুবিধাটি অনেকেই জানেন না। এখানে সহজেই আপনি 'ReAuto Upgrade' বা স্বয়ংক্রিয় আপগ্রেডের সুবিধা পাবেন। মূলত, এই নতুন পরিষেবার আওতায় আপনি কোনও অতিরিক্ত অর্থ ব্যয় না করেই আপনার টিকিট সম্পূর্ণ বিনামূল্যে হায়ার ক্লাসে আপগ্রেড করতে পারবেন। তাহলে জেনে নিন, এই চমৎকার পরিষেবাটি ঠিক কীভাবে কাজ করে।
অটো আপগ্রেড সুবিধাটি আসলে কী ?
ভারতীয় রেলে যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা আরও সুবিধাজনক করতে উল্লেখযোগ্য এই পরিষেবা চালু করেছে। এই 'Auto-upgrade' সুবিধার মাধ্যমে আপনি কোনও বাধা বা অতিরিক্ত ফি ছাড়াই আপনার টিকিট সম্পূর্ণ বিনামূল্যে হায়ার ক্লাসে আপগ্রেড করতে পারবেন। এই সুবিধা সেইসব যাত্রীদের জন্য অত্যন্ত লাভজনক, যারা নিজেদের ভ্রমণ অভিজ্ঞতাকে কম খরচে আরও ভাল করতে চান।
কীভাবে কাজ করে এই পরিষেবা
মনে রাখবেন, আপনি যখন IRCTC-এর মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট বুক করেন, তখন আপনাকে এই সুবিধা গ্রহণের (opt-in) জন্য একটি বিকল্প দেওয়া হবে। আপনি যদি 'হ্যাঁ' (Yes) নির্বাচন করেন, তবে আপনি খুব সহজেই আপনার টিকিট হায়ার ক্লাসে আপগ্রেড করে নিতে পারবেন।
এই পরিষেবার ভাল বিষয় হল, যেসব যাত্রীরা এটি ব্যবহার করবেন,তাদের বিনামূল্যে ক্লাস আপগ্রেডের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি ট্রেনের খালি আসনগুলিও পূর্ণ সদ্ব্যবহার করতে পারেন। এই প্রক্রিয়ায়, শুধুমাত্র নিশ্চিত টিকিটধারী (Confirmed ticket) যাত্রীদেরই হায়ার ক্লাসে ট্রান্সফারের সুযোগ দেওয়া হবে। এদিকে, ওই যাত্রীদের ছেড়ে আসা পুরনো আসনগুলি RAC বা ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য বরাদ্দ করা হবে।
আপনার টিকিট কোন-কোন শ্রেণিতে আপগ্রেড করা যাবে ?
IRCTC-এর এই 'Auto-upgrade' ব্যবস্থা মূলত ট্রেনের আসন খালি থাকার ওপর ভিত্তি করে যাত্রীদের টিকিট পরিবর্তনের সুযোগ দেয়। তবে যাত্রীদের মনে রাখা প্রয়োজন, এই বিশেষ সুবিধাটি কেবল AC ক্লাসের যাত্রীদের জন্যই প্রযোজ্য।
কোন যাত্রীরা এই আপগ্রেডের সুবিধা পাবেন না ?
একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি কোনও ট্রেনে ওয়েটিং লিস্ট না থাকে, অর্থাৎ ট্রেনের সব আসন পূর্ণ থাকে, তবে এই 'Auto-upgrade' সুবিধাটি কার্যকর হবে না। সেক্ষেত্রে যাত্রীদের শুধুমাত্র সেই মূল শ্রেণিতেই আসন বরাদ্দ করা হবে। যে শ্রেণিতে তারা প্রাথমিকভাবে টিকিট বুক করেছিলেন সেই ক্লাসেই তারা টিকিট পাবেন। এখানে আপগ্রেড পাওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে ট্রেনের ওয়েটিং লিস্টের অবস্থার ওপর নির্ভরশীল।
এই সুবিধা থেকে যাত্রীরা কী কী সুফল পাবেন ?
ভারতীয় রেলের এই সুবিধা যাত্রীদের নানাবিধ স্বাচ্ছন্দ্য ও সুবিধা দিয়ে থাকে। যার মধ্যে অন্যতম হল 'ফ্রি আপগ্রেড' বা বিনামূল্যে আসন হায়ার ক্লাসে বদলানোর সুযোগ। এর ফলে যাত্রীরা কোনও অতিরিক্ত অর্থ ব্যয় না করেই হায়ার ক্লাসে ভ্রমণের সুযোগ পান।
দ্বিতীয়ত, গ্রীষ্মকালে AC কোচে ভ্রমণ করা অনেক বেশি আরামদায়ক হয়। এখানে পরিচ্ছন্নতার পাশাপাশি যাত্রীদের সার্বিক পরিবেশ ও স্বাচ্ছন্দ্যের প্রতিও বিশেষ নজর দেওয়া হয়।
আরও পড়ুন : দামের থেকে অতিরিক্ত টাকা চাইছে ট্রেনে, কোথায় করবেন অভিযোগ, জানুন IRCTC-র নিয়ম
