SIP Investment : আপনিও যদি মেয়ের শিক্ষা, বিয়ে নিয়ে চিন্তায় থাকেন, তাহলে এই বিনিয়োগের বিষয়ে জানতেই হবে আপনাকে। এখানে মাসে মাসে বিনিয়োগ করে বিপুল অর্থের তহবিল গড়তে পারবেন আপনি। আপনার কন্যাসন্তানের বয়স যখন ২৫ বছর হবে, তখন আপনার হাতে আসতে পারে ৭৫ লাখ টাকা। কীভাবে সম্ভব , জেনে নিন এখানে।
কীভাবে বিনিয়োগ করলে আপনার লাভআপনি যদি মাসে-মাসে ৫০০০ টাকা করে জমিয়ে তা ২০ বছর দীর্ঘমেয়াদে চালিয়ে যান, তবে বিপুল অর্থের অধিকারী হবেন। এই ক্ষেত্রে আপনার বার্ষিক রিটার্ন ১৫ শতাংশ ধরে এগোতে হবে। সেই ক্ষেত্রে ৭৫ টাকা টাকার তহবিল গড়াটা কঠিন কাজ হবে না। তবে মনে রাখবেন এটা একটি সম্ভাব্য রিটার্ন। আপনি এর থেকে বেশি বা কম রিটার্নও পেতে পারেন।
২০ বছরে কত তহবিল গড়তে পারবেন ?এই ক্ষেত্রে আপনার মেয়ের বয়স ৫ বছর থেকে মাসে ৫০০০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। ২০ বছর টানা এই টাকা জমালে আপনার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১২ লাখ টাকা। প্রাপ্ত সুদের ভিত্তিতে কত হবে সেই রিটার্ন ? নীচে দেওয়া রইল সেই হিসেব।
| সম্ভাব্য বার্ষিক রিটার্ন | ২০ বছর পর সম্ভাব্য রিটার্ন |
| ১২ শতাংশ | ৪৯.৫ লাখ |
| ১৫ শতাংশ | ৭৫ লাখ |
| ১৮ শতাংশ | ১.২ কোটি |
এটাই যদি আপনি ব্যাঙ্কে RD করেন কত পাবেন ?কেউ যদি মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে ৫০০০ টাকা না রেখে তা ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটে রাখেন, তাহলে ৬,৭,৮ শতাংশের হিসেবে ২০ বছর পর তিনি নীচে দেওয়া টাকা পাবেন।
| সম্ভাব্য বার্ষিক রিটার্ন | ২০ বছর পর সম্ভাব্য রিটার্ন |
| ৬ শতাংশ | ২৩.১ লাখ টাকা |
| ৭ শতাংশ | ২৬ লাখ টাকা |
| ৮ শতাংশ | ২৯.৫ লাখ টাকা |
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : ৫০০ না ১০০০ টাকা SIP করবেন ? ২০ বছর পরে কত রিটার্ন আসবে জানেন ?
